Republic Day 2024: ভারতে রাশিয়ার দূতাবাস প্রজাতন্ত্র দিবস পালন করল, দেখুন ভিডিও 

অনুষ্ঠানের মাধ্যমে রাশিয়ান নাগরিকরা ভারতীয়দের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

Republic Day 2024: ভারতে রাশিয়ার দূতাবাস প্রজাতন্ত্র দিবস পালন করল, দেখুন ভিডিও 
Republic Day Celebration (Photo Credit: ANI)

মুম্বই: ভারতে রাশিয়ান দূতাবাস (Embassy of Russia) প্রজাতন্ত্র দিবস (Republic Day 2024) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মাধ্যমে রাশিয়ান নাগরিকরা ভারতীয়দের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটি রাশিয়ান দূতাবাস শেয়ার করেছে। ভিডিওতে রাশিয়ান নাগরিকদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেখা গিয়েছে। আরও খুশির ব্যাপার হলো, ভিডিওতে 'গদর' ছবির ‘ম্যায় নিকলা..’ গানটি ব্যবহার করা হয়েছে। আরও পড়ুন: Happy Republic Day Image Quote 2024: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রইল দেশভক্তিতে মোড়া সচিত্র শুভেচ্ছা পত্র, শেয়ার করুন সকলের মাঝে

দেখুন

বিপুল সংখ্যক রাশিয়ান নাগরিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু, যুবক ও বৃদ্ধরাও অংশ নেন। যুবতীদের ঐতিহ্যবাহী রাশিয়ান নাচ করতে দেখা গিয়েছে।

দেখুন

(The above story first appeared on LatestLY on Jan 26, 2024 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).