Tamil Nadu: মানবিক ভিডিয়ো, পথশিশুদের জন্য কার্টুনের চ্যানেল লাগালেন ইলেকট্রনিক্স স্টোরের কর্মী

কেউ কেউ লিখেছেন, এটাই খবর যা দরকারি। অন্য একজন লিখেছেন, ভগবান ওনার মঙ্গল করুন।

Tamil Nadu: মানবিক ভিডিয়ো, পথশিশুদের জন্য কার্টুনের চ্যানেল লাগালেন ইলেকট্রনিক্স স্টোরের কর্মী

চেন্নাই: স্বার্থের এই দুনিয়ায় মানবিক কিছু মুখও আছে। সম্প্রতি তার প্রমাণ পেল তামিলনাড়ুর (Tamil Nadu) একটি এলাকার কিছু পথশিশু। সবাই যখন টিভির শোরুমে বিভিন্ন বিনোদনের সিন বা বির্তক শো চালিয়ে রাখে, তখন পথশিশুদের (homeless kids) অনুরোধ মেনে শোরুমের টিভিতে কার্টুন (cartoon) চালালেন একটি ইলেকট্রনিক্স স্টোরের (electronics store) কর্মী। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হতেই মনে ছুঁয়ে গেছে নেটিজেনদের।

কেউ কেউ লিখেছেন, এটাই খবর যা দরকারি। অন্য একজন লিখেছেন, ভগবান ওনার মঙ্গল করুন (God bless him)।

(The above story first appeared on LatestLY on Jan 07, 2023 11:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).