COVID 19 : অক্সিজেন চলছে, গান গেয়ে কোভিড রোগীর জন্মদিন পালন চিকিৎসকদের
আহমেদাবাদ, ২৪ এপ্রিল: অসুস্থ রোগীদের সুস্থ করতে ওষুধ, অক্সিজেনের (Oxygen) সঙ্গে মিউজিকের দাওয়াই দিলেন চিকিৎসক, চিকিৎসা কর্মীরা। গুজরাটের (Gujrat) হাসপাতালের (Hospital) এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হল অন্তর্জালে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা মন কেড়ে নেয় নেটিজেনদের।
ভিরাল ভিয়ানি নামে একটি ইনস্টাগ্রাম (Instagram) পেজের তরফে ওই ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে, গুজরাটের একটি হাসপাতালে কোভিড (COVID 19) রোগীকে চিকিৎসার সঙ্গে তাঁকে গান গেয়ে উদ্বুদ্ধ করছেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। সুরাট সিভিল হাসপাতালের ওই ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয়েছে অন্তর্জালে।
আরও পড়ুন : Rakhi Sawant : করোনা আবহে পিপিই পরে সবজি কিনলেন রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিয়ো
দেখুন..
View this post on Instagram
চিকিৎসক (Doctor) এবং চিকিৎসা কর্মীরা যে শুধু মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাই নয়, তখনও গান গেয়ে আবার কখনও নেচে অসুস্থদের মনের জোর বাড়াচ্ছেন। অসুস্থ রোগীদের মনের জোর বাড়াতে নিজেদের হাসি খুশিকে বিপন্ন করেই ফ্রন্টলাইন ওয়ার্কাররা নিজেদের কাজ করে যাচ্ছেন এভাবেই।
(The above story first appeared on LatestLY on Apr 24, 2021 05:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

