Delhi Metro Girl's Video Viral: 'ঊরফিকে চিনি না, কী পরব আমার বিষয়', বললেন ব্রা পরে মেট্রোয় ওঠা 'ভাইরাল গার্ল'

তিনি কী পরবেন, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। কেউ তাতে হস্তক্ষেপ করুক বা তা নিয়ে আলোচনা করুক, তা তিনি চান না বলে জানান ভাইরাল কন্যা।

Delhi Metro Girl's Video Viral: 'ঊরফিকে চিনি না, কী পরব আমার বিষয়', বললেন ব্রা পরে মেট্রোয় ওঠা 'ভাইরাল গার্ল'
Uorfi Javed, Delhi Viral Girl (Photo Credit: Instagram)

দিল্লি, ৪ এপ্রিল: ঊরফি জাভেদ (Uorfi Javed) কে, তিনি চেনেন না। সম্প্রতি তাঁর ছবি যথন ভাইরাল হয়ে যায়, সেই সময় এক বন্ধু তাঁকে বলিউড মডেল ঊরফির ছবি দেখান। তখনই তিনি ঊরফিকে প্রথমবারের মত দেখেন। এবার এমনই জানালেন দিল্লি মেট্রোয় অন্তর্বাস এবং মিনিস্কার্টে ওঠা ভাইরাল গার্ল। ওই তরুণী কেন এই ধরনের পোশাক পরে মেট্রোতে উঠলেন? সংবাদমাধ্যমের তরফে এমন প্রশ্ন করা হলে তরুণী জানান, এর আগেও তিনি বহুবার এভাবে  মেট্রোয় উঠেছেন। এই প্রথমবার নয় যখন ব্রা, মিনিস্কার্টে তিনি মেট্রোয় উঠলেন। তাহলে এবারে এত আলোচনা কীসের বলে প্রশ্ন তোলেন তিনি।

পাশাপাশি তিনি কী পরবেন, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। কেউ তাতে হস্তক্ষেপ করুক বা তা নিয়ে আলোচনা করুক, তা তিনি চান না বলে জানান। শুধু তাই নয়, জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি এই ধরনের পোশাক পরে মেট্রোয় উঠেছেন বলে যাঁরা ভাবছেন, তাঁরা ভুল বলে দাবি করেন ভাইরাল কন্যা।

 

 

View this post on Instagram

 

(The above story first appeared on LatestLY on Apr 05, 2023 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).