Viral: জিমে চাকরি পেল শরীরচর্চায় পারদর্শী কুকুর, রাতারাতি ভাইরাল ভিডিও

ভাবলে অবাক লাগবে ঠিকই। কিন্তু এটাই ঠিক। কুকুর শেখাচ্ছে শরীর চর্চা। গানের তালে তালে প্রতিটা কসরত দেখিয়ে দিচ্ছে নিজেই। কোনটার পরে কোন ব্যায়ামটি করতে হবে তাও জানা তার। যেন কত বছর ধরে ব্যায়াম করছে কুকুরটি। এই অস্ট্রেলিয়ান শেফার্ডের ভিডিও দেখে খুব তাজ্জব নেটিজেনরা। আর তাইতো শেয়ার হচ্ছে ঝড়ের গতিতে।

Viral: জিমে চাকরি পেল শরীরচর্চায় পারদর্শী কুকুর, রাতারাতি ভাইরাল ভিডিও
অস্ট্রেলিয়ান শেফার্ড (Screengrab/ Instagram)

Gym Hires Dog: ভাবলে অবাক লাগবে ঠিকই। কিন্তু এটাই ঠিক। কুকুর (Dog) শেখাচ্ছে শরীর চর্চা (Exercise)। গানের তালে তালে প্রতিটা কসরত দেখিয়ে দিচ্ছে নিজেই। কোনটার পরে কোন ব্যায়ামটি করতে হবে তাও জানা তার। যেন কত বছর ধরে ব্যায়াম করছে কুকুরটি। এই অস্ট্রেলিয়ান শেফার্ডের ভিডিও দেখে খুব তাজ্জব নেটিজেনরা। আর তাইতো শেয়ার হচ্ছে ঝড়ের গতিতে।

টেসলা (Tesla) নামে এই অস্ট্রেলিয়ান শেফার্ডটি (Australian Shepherd) ক্রসফিট স্কিলের ভিডিও প্রকাশ করে ইনস্টাগ্রামে। এরপরে টুইটারে শেয়ার করতেই ভাইরাল হল ভিডিও। এরপর টেসলার জন্য আসতে থাকে কোটি কোটি ভালোবাসা এবং শত সহস্র কমেন্ট। এই ভিডিওটি এরপর 'অসিস ডুইং থিংস' নাম এক ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার হয়। ভিডিওতে দেখা যাচ্ছে একটা জিমে উপস্থিত সকলকে ট্রেনিং দিচ্ছে টেসলা। আরও পড়ুন, সারমেয় গাইল রানু মণ্ডলের 'তেরি মেরি কাহানি', ভাইরাল ভিডিয়ো

 

 

একদম 'জাম্পিং জাপাক থ্যামপিং থাপাক' করে প্রশিক্ষণ দিচ্ছে টেসলা। এই ভিডিওটি টুইটারে প্রায় ৪.২ মিলিয়ন দর্শকের কাছে পৌঁছে যায় এবং ইনস্টাগ্রামে প্রায় ৯২, ০০০ মানুষের কাছে পৌঁছে যায়। মাত্র ছ' বছর বয়সী টেসলার ইনস্টাগ্রাম প্রোফাইল জুড়ে রয়েছে তার শতাধিক শরীরচর্চার ভিডিও এবং কীভাবে মানুষের তালে তাল দিয়ে খেলছে তার ভিডিও।

(The above story first appeared on LatestLY on Jan 17, 2020 02:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).