Amity University Website-এর প্লেসমেন্ট পেজে পর্ন সাইটে ৩ লক্ষ টাকার বেতনের চাকরীর খবর!

হ্যাকারের হানা অ্যামিটি ইউনির্ভাসিটি (Amity University Website)-র ওয়েবসাইটে। হ্যাকারদের কেরামতিতে এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের প্লেসমেন্ট পেজে হল অবাক কাণ্ড। amity.edu নামের ওয়েবসাইটের প্লেসমেন্টে গেলে দেখা যাচ্ছিল Pornhub.com, Xvideos.com, Porn.com-বিশ্বের জনপ্রিয় সব পর্ন ওয়েবসাইটে মোটা মাইনের চাকরীর খবর।

Amity University Website-এর প্লেসমেন্ট পেজে পর্ন সাইটে ৩ লক্ষ টাকার বেতনের চাকরীর খবর!
Amity University Website Hacked (Photo Credits: amity.edu)

হ্যাকার হানা অ্যামিটি ইউনির্ভাসিটি (Amity University Website)-র ওয়েবসাইটে। হ্যাকারদের কেরাসাজিতে এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের প্লেসমেন্ট পেজে হল অবাক কাণ্ড। amity.edu নামের ওয়েবসাইটের গ্রেটার নয়ডা শাখার প্লেসমেন্টে গেলে দেখা যাচ্ছিল Pornhub.com, Xvideos.com, Porn.com-বিশ্বের জনপ্রিয় সব পর্ন ওয়েবসাইটে মোটা মাইনের চাকরীর খবর।

ওইওয়েবসাইটে হ্যাকাররা অশ্রাব্য গালমন্দ, পাকিস্তানের পতাকা পোস্ট করল। পর্ন সাইটে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩ লক্ষ টাকা চাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এমন পোস্ট দেখে পড়ুয়া চমকে যান। পরে জানা যায় সাইটটি হ্যাক করা হয়েছে।

অ্যামিটি ইউনির্ভাসিটির নয়ডা শাখার অফিসিয়াল সাইটের এই বিভ্রাটে অস্বস্তিতে পড়ে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়েবসাইটের প্লেসমেন্ট পেজে গিয়ে দেখা যাচ্ছিল লেখা, ''কোনও প্লেসমেন্ট নেই। কোনও প্লেসমেন্ট তোমরা পাবে না, তোমরা ছাত্ররা কোনও কাজের নয়। তোমরা কী মনে কর? এটা আমাদের কাজ?।

হ্যাকিংয়ের পর অ্য়ামিটি ইউনির্ভাসিটি-র ওয়েবসাইটের স্ক্রিনশট। (Photo Credits: amity.edu)

তারপরই পর্ন সাইটে কাজের সুয়োগ দেওয়ার বিনিময়ে ৩ লক্ষ টাকা চাওয়া হয়। সাইটের ডানদিকে ছিল, পাকিস্তানের পতাকা। দেখুন সেই ওয়েবসাইটির স্ক্রিনশট।

(The above story first appeared on LatestLY on Aug 07, 2019 03:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).