Viral: পথকুকুরদের চক্রব্যুহে নাবালক, হামলার দৃশ্য দেখলে হাড়হিম হয়ে যাবে (ভাইরাল ভিডিও)

পথকুকুরদের হামলা নিয়ে এবার নেটদুনিয়ায় বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় একটি রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একদল পথকুকুরের হামলার মুখে পড়েছে একাকী নাবালক।

Viral: পথকুকুরদের চক্রব্যুহে নাবালক, হামলার দৃশ্য দেখলে হাড়হিম হয়ে যাবে (ভাইরাল ভিডিও)
Street Dogs Attack On Child (Video Screen Grab)

পথকুকুরদের হামলা নিয়ে এবার নেটদুনিয়ায় বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় একটি রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একদল পথকুকুরের হামলার মুখে পড়েছে একাকী নাবালক। তার উপরে ঝাঁপিয়ে পড়েছে কুকুরের দল (Pack of Street Dogs Maul Kid in Jaipur)। বেশ কিছুক্ষণ প্রাণে বাঁচতে ছোটাছুটি করেছে বাচ্চাটি। তবে লাভ কিছু হয়নি। একসময় কুকুরের দল তাকে মাটিতে ফেলে দিয়ে আক্রমণ করে। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে কুকুরের দলটিকে তাড়িয়ে আক্রান্ত নাবালককে উদ্ধার করেন। এদিকে পথ কুকুরের হামলায় গুরুতর আহত হয়েছে ওই নাবালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর শহরে। ভিডিওটি দেখে আঁতকে উঠেছে নেটিজেনরা। 

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2022 02:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).