Quintuplets Born In Ranchi Hospital: রাঁচিতে একসঙ্গে পাঁচ কন্যা সন্তানের জন্ম দিলেন ২৭ বছরের মহিলা
ঝাড়খণ্ডের হাসপাতালে একসঙ্গে একেবারে পাঁচ পাঁচটি কন্যা সন্তানের জন্ম দিলেন ২৭ বছরের এক মহিলা।
রাঁচি, ২৩ মে: ঝাড়খণ্ডের হাসপাতালে একসঙ্গে একেবারে পাঁচ পাঁচটি কন্যা সন্তানের জন্ম দিলেন ২৭ বছরের এক মহিলা। অন্তস্বত্বা হওয়ার সাত মাসের মধ্যে ২৭ বছরের সেই মহিলা পাঁচ কন্যা সন্তানের জন্ম দিলেন। রাঁচির হাজারিবাগের আরআইএমএস হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দেওয়া মহিলা এখন ভাল আছেন বলে ডাক্তাররা জানিয়েছেন।
সদ্যোজাত পাঁচজনই প্রিম্যাচিওর এবং ওজন বেশ কম থাকলেও সুস্থ আছে বলেও জানানো হয়েছে। তবে তাদের বিশেষ পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে। ডাক্তার শশী বালা সিংয়ের তত্ত্বাবধানে নর্ম্যাল ডেলিভারিতেই এই পাঁচ কন্যা সন্তানের জন্ম হয়।
দেখুন টুইট
আরআইএমএসের ডাক্তাররা বলেন, " হাসপাতালের ইতিহাসে এই প্রথম একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হল"।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Advertisement
Advertisement
Advertisement