Skin Care Tips: এই পদ্ধতিতে সহজেই ত্বক হবে উজ্জ্বল, জেনে নিন সম্পূর্ণ তথ্য
আবহাওয়া পরিবর্তনের সময় সবচেয়ে বেশি ক্ষতি হয় ত্বকের। কখনও ঠান্ডা আবহাওয়া, আবার কখনও হালকা হালকা গরম ভাব, এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শরীর ও ত্বকের বিশেষ খেয়াল রাখা খুব দরকার। তবে এই সময় কিছু বুঝতে না পেরে প্রায় সকলেই একটি ভুল করি। রাতে বিভিন্ন বিউটি প্রোডাক্ট লাগিয়ে ঘুমিয়ে যাই, যার কারণে ত্বকের ছিদ্র আটকে যায় এবং সকালে উঠে দেখি মুখে ব্রণ বেরতে শুরু করেছে।
আমাদের সবার ইচ্ছা থাকে সুস্থ ও উজ্জ্বল ত্বক পাওয়ার। বিশেষ করে সবাই মুখের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করে থাকি। কারণ কারোর সঙ্গে দেখা হলে প্রথমে মুখেই আমাদের নজর যায়। তবে বর্তমান যুগে পরিবেশ দূষণ বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের ত্বক তার আসল রং ও উজ্জ্বলতা সহজেই হারিয়ে ফেলছেন। তবে কিছু বিশেষ পদ্ধতি রয়েছে যা করে ত্বককে সুস্থ রাখা সম্ভব। চলুন সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা যাক।
- দিনের ব্যস্ততার মধ্যে কমবেশি বিভিন্ন ধরণের বিউটি প্রোডাক্ট বা মেকআপ ব্যবহার করেন সকলেই। তবে মেকআপ ত্বকের ছিদ্র আটকে রাখে, যার জেরে ত্বকের অনেক সমস্যা হতে পারে। তাই রাতে ঘুমানোর আগে ভালো করে মেকআপ ধুয়ে ফেলতে হবে।
- প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখটি সঠিকভাবে ধোয়া গুরুত্বপূর্ণ। ত্বকে জমে থাকা ধুলোবালি সঠিকভাবে পরিষ্কার না করলেও ত্বকের ক্ষতি হয়।
- রাতে মুখ পরিষ্কার করার পর একটি নরম কাপড় দিয়ে মুখটি আলতো করে মুছে নেওয়ার পরে ত্বকে যেকোনও ভালো টোনার লাগাতে হবে। টোনার ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে।
- টোনারের পর সিরাম ব্যবহার করতে হবে। এক বা দুই ফোঁটা সিরাম মুখে লাগিয়ে ম্যাসাজ করে নিতে হবে।
- ঘুমানোর আগে অবশ্যই জল পান করতে হবে। ত্বক ভালো রাখতে শরীরকে হাইড্রেটেড রাখা খুবই জরুরি।
(The above story first appeared on LatestLY on Feb 09, 2024 08:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

