Sex Life Boosting Food: বিছানায় নিস্তরঙ্গ জীবন কাটছে? আয়ুর্বেদ মেনে এই ৫টি খাবার খান, উত্তেজনায় ছুটবেন আপনি

রসুন খেতে ভুলবেন না। সেক্স লাইফকে উদ্দীপক বানাতে রসুনের বিকল্প নেইবলে মনে করে আয়ুর্বেদ। রক্ত চলাচল সঠিক রাখে রসুন। ফলে যৌন জীবনে সক্রিয়তা বজায় রাখতে নিয়ম করে রসুন খেতে হবে। তবে মনে রাখতে হবে, রান্না শেষ করার ১০ মিনিট আগে রসুন দিতে হবে খাবারে। তবেই আপনি এর ফল পাবেন।

Sex Life Boosting Food: বিছানায় নিস্তরঙ্গ জীবন কাটছে? আয়ুর্বেদ মেনে এই ৫টি খাবার খান, উত্তেজনায় ছুটবেন আপনি
Couple, Representational Image (Photo Credit: Pixabay)

Sex Life Boosting Food:  যৌন জীবন (Sex Life) দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে? কোনও কিছুতেই যেন আগ্রহ পাচ্ছেন না? বেডরুমে ক্রমশ নিস্তরঙ্গ হয়ে পড়লেও, তা নিয়ে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলতে পারছেন না?  এমন অসুবিধার সম্মুখীন হন বহু মানুষ। বিশেষ করে ভারতীয়রা। যাঁরা সেক্স লাইফ (Sexual Health) বা যৌনতা নিয়ে কথা বলতে পারেন না খোলাখুলি। আবার চিকিৎসকের (Doctor) কাছে যেতেও লজ্জা পান।

ফলে নিস্তরঙ্গ যৌন জীবনে জোয়ার কীভাবে আনবেন, কীভাবে দাম্পত্য সুখ পাবেন, তা বুঝে উঠতে পারেন না অনেকেই। ফলে দম্পতিদের মধ্যে নিত্য দিনের  অশান্তি লেগে থাকে অনেক বাড়িতেই। অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে, তা আদালতেও চলে যায়। ফলে যৌন জীবনকে সতেজ রাখুন। সঙ্গীর সঙ্গে কথা বলুন খোলাখুলি।

এসবের পাশাপাশি এমন কিছু খাবার প্রতিদিনের ডায়নিং টেবিলে রাখুন, যা থেকে আপনি স্ফূর্তি পাবেন। চিকিৎসকের কাছে না গিয়েও আয়ুর্বেদ (Ayurveda) মেনে এই খাবারগুলি খান নিয়মিতভাবে।

আরও পড়ুন: Food For Good Sex Life: ঘোড়ার মত ছুটবেন, সেক্স লাইফে দুরন্ত গতি আনতে এই খাবারগুলি খান নিয়ম করে

কোন কোন খাবার আপনার যৌন জীবনকে উদ্দীপনায় ভরিয়ে তুলতে পারে আয়ুর্বেদ মতে, তার তালিকা দেখুন...

যৌনতায় স্ফূর্তি আনতে বেদানা বা ডালিম খান। বেদানায় অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে। যা শরীরের রক্ত চলাচলকে সতেজ রাখে। মহিলাদের মেনোপজ়কে তরান্বিত করে সঠিক সময়ে। নির্দিষ্ট সময়ের আগে মেনোপজ় আটকাতে তাই বেদানা খান। এই ফল আপনার যৌনতার জীবনকে সতেজ করে তুলবে।

খেজুর খান নিয়মিত। খেজুরে যৌন জীবন ভাল থাকে। এমনই মনে করে আয়ুর্বেদ। লিবিডো সতেজ রাখতে আঙুর খেতে হবে নিয়মিত। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। শুক্রানু সংখ্যা বা স্পার্ম কাউন্ট বাড়াতে পুরুষরা নিয়ম করে খেজুর খান।

বার্লি খান। নিটরিক অক্সাইড এবং আরজেনিন নামের দুটি পদার্থে ভরপুর বার্লি। তাই যৌন জীবনকে সতেজ রাখতে নিয়মিত বার্লি স্যুপ খান।

রসুন খেতে ভুলবেন না। সেক্স লাইফকে উদ্দীপক বানাতে রসুনের বিকল্প নেই বলে মনে করে আয়ুর্বেদ। রক্ত চলাচল সঠিক রাখে রসুন। ফলে যৌন জীবনে সক্রিয়তা বজায় রাখতে নিয়ম করে রসুন খেতে হবে। তবে মনে রাখতে হবে, রান্না শেষ করার ১০ মিনিট আগে রসুন দিতে হবে খাবারে। তবেই আপনি এর ফল পাবেন।

সেক্স লাইফে সক্রিয়া রাখতে বাদাম খান। কাঠ বাদাম থেকে শুরু করে আমন্ড বা কাজু। যে কোনও ধরনের বাদাম আপনার যৌনতায় ভরপুর করে তুলতে পারে।

(The above story first appeared on LatestLY on Oct 07, 2025 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).