ঘুমের জেরে বিপত্তি! পাঠার মাংস খাওয়ার স্বপ্নে মশগুল হয়ে কেটে ফেললেন নিজের যৌনাঙ্গ

ঘুমের জেরে বিপত্তি! পাঠার মাংস খাওয়ার স্বপ্নে মশগুল হয়ে কেটে ফেললেন নিজের যৌনাঙ্গ
Representational Image( Photo Credits: Pixabay)

ঘটে গেল চরম দুর্ঘটনা। ৪২ বছরের এক যুবক আধো ঘুমের মাঝে কেটে ফেললেন নিজের যৌনাঙ্গ। ঘানা দেশে বসবাসকারী কোফি আট্টা নামের এক কৃষক  ঘুমের মাঝে স্বপ্ন দেখেন যে তিনি পরিবারের জন্য মাংস কাটছেন, আর সেই স্বপ্ন দেখতে দেখতেই হাতের ছুরি দিয়ে কেটে ফেলেন যৌনাঙ্গ। তারপরই অসহ্য যন্ত্রণায় তাঁর ঘুম ভেঙে যায়। প্রচন্ড যন্ত্রণা দেখে প্রতিবেশীরা তাঁকে সেন্ট্রাল রিজিওনের হাসপাতালে  নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা জানিয়েছেন অতি দ্রুত তাঁর অপারেশন করতে হবে। সূত্র অনুযায়ী একজন প্রতিবেশী কোফির চিৎকার ও চেয়ারে রক্ত দেখে সকলকে এই খবর জানান।দেখুনভিডিও-

(The above story first appeared on LatestLY on Aug 23, 2022 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).