Love Brain Disease: চিকিৎসার জগতে নতুন রোগ, প্রতিদিন বারবার প্রেমিক বা প্রেমিকাকে কল মেসেজ করলে ভুগছে 'লাভ ব্রেইন' রোগে

Love Brain Disease: চিকিৎসার জগতে নতুন রোগ, প্রতিদিন বারবার প্রেমিক বা প্রেমিকাকে কল মেসেজ করলে ভুগছে 'লাভ ব্রেইন' রোগে
Credit: Pexels

গোটা বিশ্বে এমন অনেকেই আছে‌ যারা সারাদিনে নিজের প্রেমিক বা প্রেমিকাকে বারবার কল মেসেজ করেন, তবে আপনি কি জানেন এটি এক ধরনের মাথার রোগ? হ্যাঁ, এটি মাথার রোগ, এই রোগের নাম 'লাভ ব্রেইন'। চীন থেকে উঠে আসে এমনই এক আশ্চর্যজনক ঘটনার খবর। ১৮ বছর বয়সী এক চীনা তরুণী 'লাভ ব্রেইন' রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। জানা গেছে, প্রেমিকের প্রতি তার উন্মত্ত আচরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়েটিকে।

রিপোর্ট অনুযায়ী ওই তরুণী বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন বলে মনে করছেন চিকিৎসক। স্থানীয় রিপোর্ট অনুসারে, ওই তরুণী সারাদিনে তার প্রেমিককে কয়েকশ বার কল এবং মেসেজ করতেন। পাশাপাশি তার প্রেমিকের ছোট থেকে বড় প্রতিটি কাজের খবর রাখতেন। তার এমন আচরণে জেরে তাদের সম্পর্কে বিভিন্ন সমস্যা হতে শুরু করে।

উভয়ের মধ্যেকার সম্পর্কের পরিস্থিতি যখন অতিরিক্ত খারাপ হয়ে যায় তখন ওই তরুণী তার প্রেমিককে সারাদিনে ১০০ বারের বেশি ফোন করলেও প্রেমিক উত্তর দেয় না। এরপর ওই তরুণী বিচলিত হয়ে ঘরের জিনিসপত্র নষ্ট করতে থাকে। পরবর্তী সময়ে ওই তরুণীর এমন কাজ দেখে, তার প্রেমিক পুলিশকে ডাকতে বাধ্য হয়। পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে নিয়ে যায় ওই তরুণীকে। এরপরই পাওয়া যায় এই নতুন রোগের হদিশ।

(The above story first appeared on LatestLY on Apr 24, 2024 05:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).