Dry Days in India 2024: বছরে কত দিন থাকবে মদের দোকান বন্ধ, দেখে নিন ২০২৪-এর সম্পূর্ণ তালিকা...
নতুন বছর ২০২৪ সাল শুরু হয়ে কেটে গিয়েছে একটা মাস। নতুন বছরে পা রাখার আগে সকলেই পরিকল্পনা করে নেন বছরটি কিভাবে কাটাবেন। নতুন বছর নিয়ে প্রতিটি মানুষেরই থাকে পরিকল্পনা ও উত্তেজনা। সবার মনে একই রকমের কিছু প্রশ্ন উঁকি দেয়। সবাই জানতে চায় নতুন বছরে কয়টি ছুটি থাকবে, কোন দিন ব্যাংক বন্ধ থাকবে? একই রকম ভাবে মদ্যপানের শৌখিনরা জানতে চায় নতুন বছরে অর্থাৎ ২০২৪ সালে কত দিন ড্রাই ডে পড়েছে এবং সেগুলো কবে কবে। অর্থাৎ কবে কবে বন্ধ থাকবে মদের দোকান। যাতে তাদের কোনও পরিকল্পনায় বাঁধা না আসে। অথবা আগের থেকেই অ্যালকোহল স্টক করে রাখতে পারেন। আজ জেনে নেব ২০২৪ সালে কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান। যে দিনগুলিকে ড্রাই ডে বলা হয়।
২০২৪ সালের ড্রাই ডে-এর সম্পূর্ণ তালিকা:
জানুয়ারি (January Dry Days)
- ১৫ জানুয়ারি, সোমবার: মকর সংক্রান্তি
- ২৬ জানুয়ারি, শুক্রবার: প্রজাতন্ত্র দিবস
- ৩০ জানুয়ারী, বুধবার: শহীদ দিবস (শুধু মহারাষ্ট্রে)
ফেব্রুয়ারি (February Dry Days)
- ১৯ ফেব্রুয়ারি, সোমবার: ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী (শুধু মহারাষ্ট্রে)
মার্চ (March Dry Days)
- ৫ মার্চ, মঙ্গলবার: স্বামী দয়ানন্দ সরস্বতী জয়ন্তী
- ৮ মার্চ, শুক্রবার: শিবরাত্রি
- ২৫ মার্চ, সোমবার: হোলি
- ২৯ মার্চ, শুক্রবার: গুড ফ্রাইডে
এপ্রিল (April Dry Days)
- ১০ এপ্রিল, বুধবার: ঈদল ফিতর
- ১৪ এপ্রিল, শনিবার: আম্বেদকর জয়ন্তী
- ১৭ এপ্রিল, বুধবার: রাম নবমী
- ২১ এপ্রিল, রবিবার: মহাবীর জয়ন্তী
মে (May Dry Days)
- ১ মে, সোমবার: মহারাষ্ট্র দিবস (শুধু মহারাষ্ট্রে)
জুলাই (July Dry Days)
- ১৭ জুলাই, বুধবার: মহররম এবং আষাঢ়ী একাদশী
- ২১ জুলাই, রবিবার: গুরু পূর্ণিমা
আগস্ট (August Dry Days)
- ১৫ আগস্ট, বুধবার: স্বাধীনতা দিবস
- ২৬ আগস্ট, সোমবার: জন্মাষ্টমী
সেপ্টেম্বরে (September Dry Days)
- ৭ সেপ্টেম্বর, শনিবার: গণেশ চতুর্থী (শুধু মহারাষ্ট্রে)
- ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার: ঈদ-ই-মিলাদ এবং অনন্ত চতুর্দশী
অক্টোবর (October Dry Days)
- ২ অক্টোবর, মঙ্গলবার: গান্ধী জয়ন্তী
- ৮ অক্টোবর, সোমবার: নিষেধাজ্ঞা সপ্তাহ (শুধু মহারাষ্ট্রে)
- ১২ অক্টোবর, শনিবার: দশেরা
- ১৭ অক্টোবর, বৃহস্পতিবার: মহর্ষি বাল্মীকি জয়ন্তী
নভেম্বর (November Dry Days)
- ১ নভেম্বর, শুক্রবার: দীপাবলি
- ১২ নভেম্বর, মঙ্গলবার: কার্তিকী একাদশী
- ১৫ নভেম্বর, শুক্রবার: গুরু নানক জয়ন্তী
ডিসেম্বর (December Dry Days)
- ২৫ ডিসেম্বর, মঙ্গলবার: বড়দিন
(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

