Horoscope Today, 7 March 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।
আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।
মেষ:মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে।
বৃষ:ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে।সম্পত্তির ব্যাপারে চাপ আসতে পারে। অন্য দিনের তুলনায় আজ কাজের চাপ একটু বেশি থাকতে পারে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তির আশঙ্কা। বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারে।
মিথুন:পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল নয়। সন্তানদের দিকে বিশেষ নজর প্রয়োজন।
কর্কট:বন্ধু সমাগমে উৎফুল্লতা বৃদ্ধি। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন।আপনার মন্তব্যের জন্য অশান্তি বাড়তে পারে। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে।
সিংহ:প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা উচিত হবে না।
কন্যা:বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। মামলায় জড়িয়ে পড়তে পারেন আজ। বুদ্ধির জোরে জয় পাবেন। বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে।সকালের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ সহকর্মীরা নিজেদের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।
তুলা:স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা।স্ত্রীর জন্য ব্যবসায় ভাল কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভাল কাজের বদলে হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে।
বৃশ্চিক:বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। ব্যবসায় নতুন চিন্তা ভাবনা আসতে পারে। বাবার সঙ্গে ছোট কারণে বিবাদের আশঙ্কা।
ধনু:কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ। সজ্জন ব্যক্তিদের সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ।
মকর:উত্ফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে।আজ সকাল থেকে খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি ঘটতে পারে।
কুম্ভ:পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই ভাল। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে।
মীন:শুভ কাজে বাধা আসতে পারে। বাঁকা পথে আয়ের ফলে কাজে বাধা আসবে। অফিসে কাজের চাপে শারীরিক অসুস্থতা।নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)