Horoscope Today, 6 March 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

দৈনিক রাশিফল। (File Image)

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।

মেষ:পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় সমস্যার সমাধান হতে পারে। কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে।

বৃষ:পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হবে। কাজের দিকে খুব ভাল সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কোনও কাজের জন্য মনের আনন্দ।

মিথুন:অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এ ক্ষেত্রে। জলপথ এড়িয়ে চলাই শ্রেয়। ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হবে। কাজের দিকে খুব ভাল সময়।

কর্কট:পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যায় হতে পারে। বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ বাড়তে পারে। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। জলপথ এড়িয়ে চলাই শ্রেয়।

সিংহ:একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। গুরুজনের সঙ্গে কোনও ছোট কারণে অশান্তির জন্য মনে কষ্ট।

কন্যা:নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ, এবং সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণের আনন্দ বাড়তে পারে। ঠাকুরের পূজাপাঠের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসা খুব ভাল হবে না। তাই আর্থিক ব্যাপারে একটু চাপ বাড়তে পারে।

তুলা:আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে।

বৃশ্চিক:সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে।এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন। এ ক্ষেত্রে অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসে গিয়েছে।

ধনু:অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। কর্মে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতি। জ্যোতিষ আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। শুভ কোনও খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে। সপ্তাহের প্রথম দিকে কোনও বাহিরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে।

মকর:আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আপনার গুরুত্ব বাড়বে। দাম্পত্য কলহ বাধার সম্ভাবনা। নিজের কোনও কিছু অপরকে দিতে হতে পারে। আজ বিকালের দিকে দামি কোনও উপহার পেতে পারেন। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা।

কুম্ভ:অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় বিভ্রান্তি দেখা দিতে পারে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প।কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে।

মীন:বুধ আপনার যোগাযোগের রাস্তা তৈরি করেছে। আগুন থেকে একটু সাবধান থাকুন। সংসারে বা ব্যবসায় আজ আপনি বিশেষ কোনও পরিবর্তন দেখতে পাবেন। সমাজসেবা বা দান কার্যে মনোনয়ন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement