Horoscope Today, 4 March 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

দৈনিক রাশিফল। (File Image)

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।

মেষ:সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না, বাকি সময় ভালই কাটবে।

বৃষ:অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার সময় এসছে প্রতিবাদ করার। প্রতিবাদ করার সময় এসেছে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান। ব্যবসার ব্যাপারে কোনও চিন্তা বৃদ্ধি পাবে। শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে।

মিথুন:আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। মায়ের শরীর নিয়ে চিকিত্সকের সঙ্গে কোনও আলোচনা। আর্থিক চাপ বৃদ্ধি পাবে। কোমরে যন্ত্রণা বৃদ্ধি পাবে

কর্কট:দূরে কোনও ভ্রমণের আলোচনা হতে পারে। বাড়তি কোনও খরচের জন্য ঋণ নিতে হতে পারে। পিতার সঙ্গে ব্যবসার আলোচনা। ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে

সিংহ:খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। সন্তানের জন্য কোনও কারণে চিন্তা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনে জেদ বৃদ্ধি। কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন।

কন্যা:আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।

তুলা:কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগকে গুরুত্ব দেবেন না।

বৃশ্চিক:সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। ছরের মধ্য ভাগে বিবাহ জীবন খুব ভাল কাটবে এবং পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কোনও ছোট বিবাদ অনেক দূর যেতে পারে। আপনার নেপচুনের প্রভাব কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের চেয়েও বেশি শক্তিশালী।

ধনু:সার্বিক বিচারে সময়টা শুভাশুভ মিশ্রিত হলেও আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। এ বছর ধনোপার্জন ভালই হবে। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে।

মকর:আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। ব্যবসায় কোনও লোকের খারাপ ব্যবহার আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান।

কুম্ভ:গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ভ্রমণে বাধা। শরীরে কোনও ব্যধির জন্য যন্ত্রণা বৃদ্ধি। প্রেমের জন্য বিরহ আসতে পারে। আজ বন্ধুর থেকে ভাল সাহায্য পাবেন।

মীন:নতুন কোনও পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলোকে শেষ করে নিন এই বেলা। পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধব, আপনার সব সামাজিক যোগাযোগের জায়গাগুলো এক্সপ্লোর করুন আজ থেকেই। মানুষের সঙ্গে কথা বলুন। ভাগ্য আপনার ওপর রীতিমতো প্রসন্ন। আনন্দে থাকবেন আপনি।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement