Horoscope Today, 27 February 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

দৈনিক রাশিফল। (File Image)

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।

মেষ:বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। সন্তানের বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। পিতা মাতার সঙ্গে বিবাদ মিটে যাবে। স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। কাউকে বিশ্বাস করলে ঠকতে পারেন। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে।

বৃষ:শরীরে কোনও অংশে যন্ত্রণার কারণে কাজের ক্ষতি থেকে সাবধান। পথে কোনও বাধার সামনে পড়তে পারেন। অতিরিক্ত কাজের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে।

মিথুন:আজ দুপুরের পরে দাম্পত্য দিক সুখে কাটবে। আজ সারা দিনটা খুব আলস্যে কাটবে। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। বাড়িতে দূরের কোনও আত্মীয়ের আগমন

কর্কট:অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। আজ আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন।

সিংহ:সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে।

কন্যা:আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। ব্যবসায় নতুন কিছু আজ না করাই ভাল হবে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। কাউকে বিশ্বাস করলে ঠকতে পারেন। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে।

তুলা:মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। সকালের দিকে শরীরের ব্যাপারে চিকিত্সকের সঙ্গে আলোচনা। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে।

বৃশ্চিক:ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। ভাল কোনও চাকরির খোঁজ পেতে পারেন। টাকা পয়সা বুঝে খরচ করুন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়তাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে।

ধনু:চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগোনোর সময়। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন।

মকর:ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

কুম্ভ:বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভাল যোগাযোগ হাতছাড়া হতে পারে। আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। আজ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না।

মীন:আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি।

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement