Horoscope Today, 24 February 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।
আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।
মেষ:সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে।নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মানসিক শান্তি মিলতে পারে।
বৃষ:আর্থিক চাপ থাকবে। কোনও মহিলার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। অফিসে উন্নতির যোগাযোগ আসবে। প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাড়বে। পড়াশোনায় সুনাম বাড়বে। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে।
মিথুন:সংক্রমণ থেকে দুর্ভোগ হবে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বিবাদের আশঙ্কা। অতিরিক্ত খরচের জন্য ঋণ নিতে হতে পারে।
কর্কট:আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন।আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে।
সিংহ:ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। স্বামী-স্ত্রী অতিরিক্ত খরচের জন্য আলোচনা। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল।
কন্যা:চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। বাবার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ থাকবে। আজ ভ্রমণে বাধা আসতে পারে। তবে সারা দিন কোনও প্রিয় জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। খেলাধূলায় শুভ পরিবর্তন আসবে। পেটের সমস্যা থাকবে। ব্যবসা মধ্যম প্রকার যাবে।
তুলা:আজ দামি খাবারের প্রতি ইচ্ছা বৃদ্ধি পাওয়ার জন্য খরচ বাড়তে পারে। আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। সারা দিন কোনও কাজে ব্যস্ত থাকতে হবে। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তির আশঙ্কা। প্রেমে আজ অশান্তি বাড়তে পারে।
বৃশ্চিক:মাথার যন্ত্রণা বাড়বে। কাজের জন্য স্থান পরিবর্তন করতে হতে পারে। আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দ।
ধনু:বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা আছে। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। ভাল সঙ্গে থাকার জন্য মানসিক আনন্দ বাড়বে।
মকর:প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে।বাবার অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভ ভাল থাকবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে।
কুম্ভ:ব্যবসায় মানসিক শান্তি পেতে পারেন। বিয়ের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। বাড়তি কিছু খরচ হওয়ার সম্ভাবনা। পেটের সমস্যা বাড়তে পারে। আজ অযথা খরচ বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে।
মীন:শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্ট। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)