Horoscope Today, 22 February 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।
আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।
মেষ:কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে যে কোনও জায়গায় মানসিক চাপ আসতে পারে। খেলাধূলায় নাম করবার সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভাল যোগ আছে। পেটের সমস্যা বাড়তে পারে।
বৃষ:সন্তানের জন্য খরচ বাড়তে পারে।আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ বাইরে থেকে কোনও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন। হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা থাকবে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে।
মিথুন:দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। সকাল থেকে প্রেমের ব্যাপারে চিন্তা হতে পারে। অতিরিক্ত লোভনীয় কোনও সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়।অফিসে সুনাম বাড়বে। ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ। ফাটকা থেকে আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ।
কর্কট:পূজাপাঠের জন্য খরচ হবে। আজ দুপুরের পরে কোনও কারণে চিত্ত চঞ্চল থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সাধু সেবায় কাজে আসতে পেরে শান্তি পাবেন।ইচ্ছা পূরণ হওয়ার জন্য আনন্দ। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ আসতে পারে।
সিংহ:পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে। নতুন বাড়ি তৈরির সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হবে। আন্ত্রিক জাতিয় রোগে ভোগান্তি। অতিরিক্ত লোভের জন্য বিপদ বাড়তে পারে। প্রেমে নতুন যোগাযোগ আসতে পারে।
কন্যা:মাথার যন্ত্রণা বাড়তে পারে।কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা আসতে পারে। শিক্ষায় সাফল্য বাড়বে। সামাজিক কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার জন্য বিপদ আসতে পারে।
তুলা:স্ত্রীর জন্য খরচ বাড়তে পারে। সন্তানের জন্য সুনাম হবে। আজ মানসিক শান্তি বাড়বে। ঘরে, বাইরে দুই জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে। ব্যবসায় বিবাদের আশঙ্কা।কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক:যাঁরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত তাঁদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব ভাল। প্রেমে কারও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। গান বাজনার জন্য খরচ বাড়তে পারে।
ধনু:প্রতিবেশীদের হিংসার জন্য কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কোনও পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে।
মকর:আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরু জনদের কথায় মনোযোগ দিন। সকালের দিকে অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন আজ। কাজের চাপ বাড়তে পারে
কুম্ভ:আজ উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে। বন্ধুর জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কোনও বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় সুনাম করার সুযোগ আছে। আজ ব্যবসা বা অফিসে কোনও সমস্যা থাকবে না।
মীন:যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। অতিরিক্ত কাজের চাপের জন্য কাজের প্রতি ক্লান্তি বাড়তে পারে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। কাছাকাছি ভ্রমণের যোগ আছে। ভাই বা বোনের সঙ্গে বিবাদের আশঙ্কা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)