Horoscope Today, 18 February 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

দৈনিক রাশিফল। (File Image)

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।

মেষ:হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে।সন্তানদের নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদের আশঙ্কা।

বৃষ:সংসারে প্রচুর খরচ হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। আজ সকাল থেকে একটু ভাল একটু খারাপ ভাবে চলতে পারে। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে।

মিথুন:আজ একটু সাবধানে থাকুন, বদনামের আশঙ্কা আছে। আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে।বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল ভাল কাজ নষ্ট করতে পারে।

কর্কট:কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে বাধা পাবেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে।

সিংহ:কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল। প্রেমের ব্যাপারে কোনও বাজে খবর আসতে পারে।

কন্যা:ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে।উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ। সংসারে সুখ ফিরবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা।

তুলা:প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। চুরি হতে পারে বা অর্থের অপচয় হতে পারে। জলপথে কোথাও না যাওয়াই ভাল হবে।নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ কারও জন্য কিছু করে মনে আনন্দ।

বৃশ্চিক:আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। সকাল থেকে মানসিক অবসাদ আসতে পারে।

ধনু:আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন।মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে।

মকর:কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠান্ডা রাখতে হবে। আর্থিক ক্ষতি হতে পারে। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে।

কুম্ভ:আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে সাফল্য থাকবে।

মীন:অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। সকাল থেকে ভাইয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন।মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement