Horoscope Today, 12 February 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

দৈনিক রাশিফল। (File Image)

 

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।

মেষ:সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট তৈরি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে হতে পারে মতোবিরোধ। সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল।অংশীদারি ব্যবসার দিকে খুব ভাল আয় আসতে পারে।

বৃষ:প্রতিবেশীর দ্বারা ব্যবসায় যে কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও কথায় হঠাৎ নেচে উঠবেন না। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলা তৈরি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে।

মিথুন:আপনার মনের মতো সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন।সকাল থেকে একটু বিরোধী মনোভাব আসতে পারে। প্রতিবেশীর কাছে আজ খুব জনপ্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল।

কর্কট:নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন, ব্যবসার দিকে শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। নিজেদের কোনও লোক শত্রুতা করতে পারে।

সিংহ:বাড়িতে কোনও অতিথি আসার যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ বাধতে পারে।সকালের দিকে একটু সাবধানে চলুন, রক্তপাতের সম্ভাবনা। আজ কোনও কারণে অর্থ হাতে আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির ভাল সাহায্য পাবেন আজ।

কন্যা:ব্যবসার দিকে কোনও বাধার জন্য মাথা গরম। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ তৈরি হতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে।

তুলা:পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাবার সঙ্গে সম্পত্তির ব্যাপারে কোনও আলোচনা।গাড়ি বিক্রির জন্য আজ খুব ভাল যোগাযোগ আসতে পারে। আজ কাজে বিপদের ঝুঁকি রয়েছে। মাথায় কোনও চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা।

বৃশ্চিক:আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে কোনও বিবাদ আজ সকালের দিকে ঘটতে পারে। ধর্মের ব্যাপারে কোনও খরচ হতে পারে। ব্যবসার দিকে একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রী নিয়ে কোনও চিন্তা।

ধনু:বন্ধু নিয়ে চিন্তা বাড়তে পারে।বন্ধুর সঙ্গে কোনও বিবাদ বাধতে পারে। একটু অপেক্ষা করুন ভাল সময় আসছে। শরীরে কোনও কষ্ট হতে পারে। ব্যবসার দিকে কিছু শুভ পরিবর্তন। বাড়তি খরচের জন্য কোনও চিন্তা বাড়তে পারে।

মকর:আজ প্রিয়জনের উপর ঘৃণা তৈরি পারে। অনেক দিন ধরে আশা করা কোনও জিনিস আজ পেতে পারেন। অর্থের ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। পেটের কোনও কষ্ট বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।

কুম্ভ:আপনার আজকের দিনে একটু মানসিক উদ্বেগ বাড়তে পারে। শরীরে কোনও কষ্ট বৃদ্ধি। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসার দিকে একটু বাধা।

মীন:নতুন কোনও কাজের যোগাযোগ। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি আসতে পারে। শরীরের কোনও অংশে ব্যথা বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল ফলের আশা করতে পারেন। বাবার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement