Horoscope Today, 10 February 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।
আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।
মেষ:শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সম্ভাবনা আছে আজ। বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ কাজে অন্যের সাহায্য পেতে পারেন। সরকারি কর্মচারীদেরকে আরও বিচক্ষণ হয়ে কাজ করতে হবে। খেলোয়াড়দের নিপুণতা বৃদ্ধি পাবে। ধর্মকর্মে মন দেওয়া উচিত হবে।
বৃষ:আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে বোকামি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা একটু প্রতিকূল। শরীরে রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বয়স্কদের কাছ থেকে মানসিক ভরসা পাবেন।
মিথুন:আপনি আজ পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে চাইবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে। দুপুরের পরে ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
কর্কট:সম্পত্তি রক্ষার ব্যাপারে কোনো খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশান্তি চিন্তার কারণ হতে পারে। দূরের কোনো আত্মীয়ের খবর পেয়ে আনন্দিত হতে পারেন। প্রেমে অশান্তি বৃদ্ধি হতে পারে।
সিংহ:অংশীদারি ব্যবসায় কোনো কাজের দায়িত্ব বাড়তে পারে। গবেষণার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো। সন্তানের জন্য বাড়তি কোনো খরচ চিন্তার কারণ হতে পারে।
কন্যা:ব্যবসায়িক ভ্রমণ শুভ ফলপ্রসূ। কারো কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিবাহযোগ্য অবিবাহিতদের অনেকের বিয়ের শুভ যোগ আছে। নেশার প্রতি আসক্তি ও খরচ বৃদ্ধির যোগ রয়েছে।
তুলা:আঘাত যেন না লাগে তাই সাবধান থাকা দরকার। ব্যবসার দিকে বাড়তি কোনো কাজ নিয়ে চিন্তা হতে পারে। প্রিয়জনের কাছ থেকে সুবিধা পেতে পারেন। বন্ধুদের কারণে অর্থ ব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে।
বৃশ্চিক:আপনার পুরনো ধারণা প্রগতিশীল মনোভাবকে ব্যাহত করে সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করতে পারে। কাউকে কটু কথা বলার জন্য অশান্তি বৃদ্ধি পেতে পারে। গলার কোনো সমস্যা বা থাইরয়েডর সমস্যা বাড়তে পারে। দূরে থাকা প্রিয়জনের কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে। যাত্রা ও প্রেম শুভ।
ধনু:ব্যস্ততা আপনাকে খিটখিটে মেজাজের করে তুলতে পারে। সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। পিতার কোনো কথার জন্য অশান্তি বৃদ্ধি পেতে পারে। আজ পুরনো দিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করবে।
মকর:ব্যবসায় বুদ্ধির জোরে লাভ বাড়তে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি হতে পারে। এক কাজ বারবার করার কারণে অনীহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে।
কুম্ভ:ব্যবসায় ঝুঁকি লাভের কারণ হতে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে সাহায্য করবে। আজ সব দিকে খুব ভালো যোগাযোগ হতে পারে। কাজে কর্মে সমমনা বন্ধুদের সাহায্য পাবেন।
মীন:সমস্ত দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলোকে সতর্কতার সঙ্গে সামলাতে হবে। সন্তানের ভালো কাজের জন্য প্রতিবেশীদের কাছে সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বাড়তি আয় থেকে কোনো খারাপ কিছু ঘটতে পারে। সন্ধ্যাবেলায় একটু বিশ্রামের প্রয়োজন আছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)