Horoscope Today, 1 March 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

Horoscope। (File Image)

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।

মেষ:আজ নানা কারণে মন অশান্ত হয়ে থাকবে, তা আধ্যাত্মিকতায় শান্তি খুঁজতে চাইবে। তা সত্ত্বেও বৈষয়িক ক্ষেত্রে দিনটি ভালো যাবে।

বৃষ:শিক্ষাক্ষেত্রে আজ দিনটি ভাল যাবে, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন:আজ আপনার যুক্তিবোধকে আচ্ছন্ন করে রাখবে আবেগের ঘনঘটা। তাই মাথা ঠাণ্ডা রাখুন, কঠোর পরিশ্রমই সাফল্যের সোপান ভুলবেন না।

কর্কট:আজ দিনের শুরুতে আর্থিক দুশ্চিন্তা থাকবে। চিন্তা করবেন না, আজ বহু দিনের কোনও দেনা শোধ হয়ে আপনার হাতে টাকা আসবে।

সিংহ:অবসর সবাই উপভোগ করতে পারে, কিন্তু আপনার মতো কেউ পরিশ্রম করতে সবাই পারে না। এটা মাথায় রেখে জমে থাকা কাজগুলো আজ শেষ করে ফেলুন।

কন্যা:সম্পর্ক নিয়ে এবার খুঁটিয়ে ভাবার সময় এসেছে। তেমনই কর্মক্ষেত্রে সাফল্যের দিকে পাখির চোখে তাকান, কার্যসিদ্ধি হবে।

তুলা:কোনও চুক্তিপত্রে আজ সই করার আগে ভাল করে সব কিছু খুঁটিয়ে দেখে নিন, দিনটি আপনার জন্য চমক নিয়ে অপেক্ষা করছে।

বৃশ্চিক:ঈর্ষা কেবল শত্রুর সংখ্যা বাড়িয়ে তোলে। এটা মাথায় রেখে আজ নিজেকে সময় দিন, মন থেকে সব তিক্ততা ঝেড়ে ফেলুন।

ধনু:আজ সারা দিন অসম্ভব রকমের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। যদি মাথা ঠাণ্ডা রাখতে পারেন, অন্যের কথা শোনেন, দিনের শেষে সুফল পাবেন।

মকর:আজ অনেকেই আপনার নম্র স্বভাবের সুযোগ নিতে চাইবেন। কিন্তু আত্মবিশ্বাস হারাবেন না, রুক্ষ ব্যবহারও করবেন না। দিনের শেষে আবার আপনার জীবন আদর্শে বিশ্বাস ফিরে আসবে।

কুম্ভ:আজকের দিনটা আপনার পক্ষে একেবারে ভালো যাবে না, পদে পদে নানা বিঘ্ন তৈরি হবে। তাই মাথা ঠাণ্ডা রাখুন, হতাশ বোধ করবেন না।

মীন:আজ কর্মক্ষেত্রে চাপ বাড়বে। কিন্তু আপনার কর্মোদ্যমী স্বভাব সময়ের আগেই সব কাজ সেরে ফেলতে সাহায্য করবে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement