Watermelon candy: তরমুজের সাদা অংশ ফেলে দেন? না ফেলে বানিয়ে ফেলুন ক্যান্ডি
আমরা তরমুজের লাল অংশটাই খাই সাদা অংশটা ফেলে দিই। এই অংশটি ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু ক্যান্ডি। যা মুখে দিলেই লা-জবাব। শিশু থেকে বৃদ্ধ সকলেরই ভালো লাগবে। তবে জেনে নিন চট জলদি কিভাবে বানাবেন তরমুজের সাদা অংশ দিয়ে ক্যান্ডি।
এই প্রচন্ড গ্রীষ্মে অত্যন্ত সুস্বাদু এবং মুখে তৃপ্তি আনার ফল হল তরমুজ। আমরা তরমুজের লাল অংশটাই খাই সাদা অংশটা ফেলে দিই। তরমুজ যেমন উপকারী তেমনে তরমুজের সাদা অংশটা উপকারী। এই সাদা অংশেও দিয়েও পুষ্টিগুণ রয়েছে। ভিটামিন সি, এ, বি ৬, পটাসিয়াম ও জিঙ্কের মতো উপাদান পাওয়া যায় তরমুজের সাদা অংশে। আছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই এই অংশটি ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু ক্যান্ডি। যা মুখে দিলেই লা-জবাব। শিশু থেকে বৃদ্ধ সকলেরই ভালো লাগবে। তবে জেনে নিন চট জল দিয়ে কিভাবে বানাবেন তরমুজের সাদা অংশ দিয়ে ক্যান্ডি।
তরমুজ কেটে লাল অংশ আলাদা করে নিন। সবুজ ঘোলা থেকে এবার সাদা অংশকে আলাদা করুন। সরু লম্বা পিস করে কেটে ফেলুন এই সাদা অংশ। একটা পাত্রে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম করুন। এবার ওই পিস করা তরমুজের সাদা অংশ ওই জলে দিয়ে মিনিট দশ ফুটিয়ে নিন। এবার জল থেকে তরমুজে অংশ তুলে ছেঁকে নিন।। এবার একটা পাত্রে হাফ কাপ জল এবং হাফ কাপ চিনি দিয়ে ফুটিয়ে নিন। ঘন হয়ে গেলে সিদ্ধ করে রাখা তরমুজের সাদা অংশ দিয়ে দিন। এবার নাড়তে থাকুন। এবার চিনি থেকে তুলে ওই ক্যান্ডি একটা পাত্রে রেখে ফ্রিজে ভরে দিন। জমে গেলেই হয়ে যাবে ক্যান্ডি। পরিবেশন করুন সকলের মুখের স্বাদ বদলে যাবে। পুষ্টিগুণে ভরপুর এই ক্যান্ডি সকলকে আনন্দ দেবে।
(The above story first appeared on LatestLY on May 07, 2025 09:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

