Spicy Paneer Chiken Curry Recipe: চিকেনের সুস্বাদু আইটেম। বানিয়ে ফেলুন মসলা পনির চিকেন কারি

রোজকার সাধারণ চিকেন কারির থেকে আলাদা কিছু খেতে চাইলে ট্রাই করে দেখতে পারেন “মসলা পনির চিকেন কারি”। এই রেসিপিতে পনির ও চিকেনের মিশেলে তৈরি হয় এক ভিন্ন স্বাদের স্পেশাল ডিশ।

Spicy Paneer Chiken Curry Recipe: চিকেনের সুস্বাদু আইটেম। বানিয়ে ফেলুন মসলা পনির চিকেন কারি

রোজকার সাধারণ চিকেন কারির থেকে আলাদা কিছু খেতে চাইলে ট্রাই করে দেখতে পারেন “মসলা পনির চিকেন কারি”। এই রেসিপিতে পনির ও চিকেনের মিশেলে তৈরি হয় এক ভিন্ন স্বাদের স্পেশাল ডিশ। দুপুর বা রাতের খাবারে গরম ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে দারুণভাবে।

উপকরণ: মুরগির মাংস – ৫০০ গ্রাম, পনির – ২০০ গ্রাম (কিউব করে কাটা), পেঁয়াজ – ২টা (স্লাইস করা), আদা-রসুন বাটা – ১ চা চামচ, টমেটো – ১টা (বাটা), কাশ্মীরি লঙ্কাগুঁড়ো – ১ চা চামচ, ধনে গুঁড়ো – ১ চা চামচ, গরম মসলা – আধ চা চামচ, দই – ২ টেবিল চামচ, তেল – প্রয়োজন মতো, লবণ – স্বাদ অনুযায়ী, কসুরি মেথি – ১ চা চামচ, কাঁচালঙ্কা – ২টি ফালি করা, ধনেপাতা – সাজানোর জন্য

প্রণালি: প্রথমে পনির হালকা ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। তাতে আদা-রসুন বাটা দিয়ে ভাজুন। টমেটো বাটা, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এবার দই মিশিয়ে কষিয়ে নিন।

তারপর মুরগির টুকরোগুলো দিয়ে দিন। ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করুন। মাংস সেদ্ধ হলে ভাজা পনির, গরম মসলা ও কসুরি মেথি দিয়ে নাড়ুন। শেষে কাঁচালঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিন।

এই সুস্বাদু মসলা পনির চিকেন কারি পরিবেশন করুন গরম ভাত বা রুটি দিয়ে।

(The above story first appeared on LatestLY on Jul 23, 2025 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).