Reduce belly fat: জিমে না গিয়ে কমিয়ে ফেলুন পেটের মেদ। মেনে চলুন এই পদ্ধতি
কয়েকটি পদ্ধতি দেওয়া হলো তা মেনে চললেই জিমে না গিয়েও কমাতে পারেন মেদ। দৈনন্দিন ঘরোয়া কাজের মধ্যে অনেক পরিশ্রম হয় আমাদের। যা শরীরের জন্য ভীষণ উপকারী । এক জায়গায় বসে কাজ করার বদলে যদি বাড়িতে বিভিন্ন রকম ঘরোয়া কাজ করা হয়। তাহলে তারা কাজে লাগে শরীরে যার ফলে শরীরে ক্যালরি কমে। ফ্যাট কমাতে সাহায্য করে।
আজকাল পেটের মেদ ঝরানোর জন্য সবাই বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে। কেউ ডায়াট মেন্টেন করছেন কেউবা দৌড়াচ্ছে জিমে। কেউ আবার নির্দিষ্ট কিছু খাবার খাচ্ছেন পেটের মেদ ঝরানোর জন্য। পেটে মেদ কমলে চেহারা দেখতে লাগে সুন্দর। কয়েকটি পদ্ধতি দেওয়া হলো তা মেনে চললেই জিমে না গিয়েও কমাতে পারেন মেদ।
দৈনন্দিন ঘরোয়া কাজের মধ্যে অনেক পরিশ্রম হয় আমাদের। যা শরীরের জন্য ভীষণ উপকারী । এক জায়গায় বসে কাজ করার বদলে যদি বাড়িতে বিভিন্ন রকম ঘরোয়া কাজ করা হয়। তাহলে তারা কাজে লাগে শরীরে যার ফলে শরীরে ক্যালরি কমে। ফ্যাট কমাতে সাহায্য করে। প্রতিদিন নিয়ম করে ঘর পরিষ্কার করা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, আমাদের শরীরের ক্যালরি কমিয়ে দেয়। এগুলি করলে হালকা ব্যায়াম হয়। ফলে শরীরের মেদ কমিয়ে দেয়। অনেকেই চাকরি জীবনে অবসর নেওয়ার পর ঘরেই বসে থাকেন। তারা অন্ততপক্ষে বাগান পরিচর্চা করুন । নিয়মিত গাছ পরিচর্যা করলে শরীরের ব্যায়াম হয়। পাশাপাশি সেই গাছে ফল বা ফুল হলে মন ভালো থাকে। লিফট ব্যবহার বন্ধ রাখুন। ব্যবহার করুন সিঁড়ি। এর ফলে শরীরের ক্যালরি কমবে, মেদ ঝরবে। বাচ্চাদের সঙ্গে থাকুন নিয়মিত স্কুলে যাওয়া স্কুল থেকে নেওয়া আসা, মাঠে যখন খেলতে যাচ্ছে সঙ্গে যাওয়া এইগুলি করতে থাকুন। এগুলিও শরীরের একপ্রকার ব্যায়াম যা আপনার মেদ ঝরাতে সাহায্য করবে। নিয়মিত ঘর গুছিয়ে রাখুন । নিজেই গিয়ে সবজি এবং মুদিখানা জিনিসপত্র কেনার অভ্যাস করুন। এতে একটু শরীরচর্চা হয়। ফলে ক্যালরি কমে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় বাড়িতেই হালকা পুশ আপ, স্কোয়াট এই ধরনের ব্যায়াম অভ্যাস করুন। প্রয়োজনে অনলাইনে ব্যায়ামের ক্লাস করুন যা আপনার শরীরকে রাখবে ফিট। অর্থাৎ জিমে না গিয়েও নিজের দৈনন্দিন জীবন চর্চার রুটিন বদলে ফেলুন তাতেই উপকার পাবেন সকাল থেকে রাত নিজেকে ঘরোয়া কাজ এবং পরিবারের কাজের মধ্যে ব্যস্ত রাখুন। এই অভ্যাস থাকলে আপনি নিজে তরতাজা থাকবেন।
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

