Home Remedies to Remove Wrinkles Around the Eyes: চোখের চারপাশে রিঙ্কেল? রইল কিছু ঘরোয়া রেমিডিস। হাতেনাতে ফল পাবেন

চোখের চারপাশে রিঙ্কেল বা বলিরেখা বয়স বাড়ার অন্যতম লক্ষণ হলেও আজকাল কম বয়সেও অনেকেই এই সমস্যায় পড়ছেন। তবে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করলেই সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Home Remedies to Remove Wrinkles Around the Eyes: চোখের চারপাশে রিঙ্কেল?  রইল কিছু ঘরোয়া রেমিডিস। হাতেনাতে ফল পাবেন

চোখের চারপাশে রিঙ্কেল বা বলিরেখা বয়স বাড়ার অন্যতম লক্ষণ হলেও আজকাল কম বয়সেও অনেকেই এই সমস্যায় পড়ছেন। অনিয়ন্ত্রিত জীবনযাপন, ঘুমের অভাব, মানসিক চাপ, সূর্যের অতিরিক্ত এক্সপোজার বা ভুল কসমেটিকস ব্যবহারের ফলে চোখের দুপাশে বলিরেখা দেখা দিতে পারে। তবে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করলেই সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

নারকেল তেল খুবই কার্যকর একটি উপাদান। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে হালকা হাতে নারকেল তেল ম্যাসাজ করলে ত্বক মসৃণ হয় ও রিঙ্কেল কমে। এছাড়া অ্যালে ভেরা জেলও চোখের চারপাশের বলিরেখা হ্রাস করতে সাহায্য করে।

শসার রসও চোখের বলিরেখা দূর করতে কার্যকর। শসা কুচি করে তার রস বের করে তুলোর সাহায্যে চোখের চারপাশে লাগালে ত্বক ঠান্ডা হয় এবং বলিরেখা ধীরে ধীরে হ্রাস পায়। দুধ এবং মধুর মিশ্রণও কার্যকর; এই দুই উপাদান একসাথে মিশিয়ে চোখের চারপাশে লাগালে ত্বক হাইড্রেটেড থাকে ও বলিরেখা কমে।

পর্যাপ্ত ঘুম, সানস্ক্রিন ব্যবহার এবং প্রচুর জলপানও চোখের ত্বককে সুস্থ রাখে। দিনের শেষে চোখের মেকআপ ভালোভাবে তুলে চোখের চারপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত ঘরোয়া এই রেমেডিগুলি ব্যবহার করলে ধীরে ধীরে চোখের রিঙ্কেল হ্রাস পেতে শুরু করবে এবং ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

(The above story first appeared on LatestLY on Jul 22, 2025 09:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).