Home made badam oil: সহজ পদ্ধতিতে ঘরে বসেই বানিয়ে ফেলুন বাদাম তেল
বাজারের তেলের ভেজাল ও কেমিক্যাল থেকে মুক্ত থাকতে পেতে চাইলে নিজেই ঘরেই বানিয়ে ফেলুন বিশুদ্ধ বাদাম তেল। নিচে ঘরোয়া উপায়ে বাদাম তেল বানানোর পদ্ধতি দেওয়া হলো।
বাজারের তেলের ভেজাল ও কেমিক্যাল থেকে মুক্তি পেতে চাইলে নিজেই ঘরে বানিয়ে ফেলুন বিশুদ্ধ বাদাম তেল। নিচে ঘরোয়া উপায়ে বাদাম তেল বানানোর পদ্ধতি দেওয়া হলো।
প্রথমে আপনাকে ভালো মানের চিনাবাদাম সংগ্রহ করতে হবে। এক কাপ বাদাম দিয়ে আপনি প্রায় আধ কাপ তেল তৈরি করতে পারবেন, তাই আপনি যত তেল চান, তত বাদাম নিন। এরপর বাদামগুলো ভালো করে পরিষ্কার করে একটু রোস্ট করে নিন একেবারে হালকা করে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ঠান্ডা হতে দিন।
এবার একটি ব্লেন্ডারে বাদামগুলো দিয়ে দিন এবং একটু একটু করে ব্লেন্ড করতে থাকুন। এক সময় দেখবেন বাদাম থেকে তেল বের হতে শুরু করেছে। এই পর্যায়ে চাইলে আপনি সামান্য অলিভ অয়েল বা অন্য কোন তেল মেশাতে পারেন, এতে ব্লেন্ডিং আরও ভালো হবে।
যখন মিশ্রণটি পেস্টের মতো হবে, তখন একটি পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে সেটা ছেঁকে নিন। ছাঁকনির মাধ্যমে আপনি বিশুদ্ধ বাদাম তেল আলাদা করে নিতে পারবেন। ছাঁকা তেলটিকে একটি কাচের বোতলে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। প্রাকৃতিকভাবে তৈরি এই তেল ২-৩ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।
এই বাদাম তেল আপনি রান্নায়, চুলে বা ত্বকে ব্যবহার করতে পারেন। এতে কোনো কেমিক্যাল নেই, ফলে এটি সম্পূর্ণ নিরাপদ।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

