Fenugreek Water Benefits: মেথির জীবনদায়ি চমক, প্রতিদিন সকালে এক গ্লাস করে মেথি ভেজানো জল খান, যে অভাবনীয় পরিবর্তন দেখবেন তাতে অবাক হবেন, জানুন
মেথি ভেজানো জলে ফাইবার রয়েছে ভরপুর। সেই সঙ্গে এই মেথি ভেজানো জলে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। সেই সঙ্গে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুনও এই মেথি ভেজানো জলে রয়েছে। তাই মেথি ভেজানো জল যদি প্রতিদিন খেতে পারেন, তাহলে শরীরে বাসা বাধা নানা ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।
Fenugreek Water Benefits: শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে? শরীরে যদি নানা ধরনের সমস্যা দেখা দেয় তাহলে প্রতিদিন সকালে মেথির জল খাওয়া শুরু করুন। মেথি ভেজানো জল যদি খেতে পারেন, তাহলে শরীরের অর্ধেক সমস্যা দূরে চলে যাবে। বাত থেকে পিত্ত কিংবা কফ, সব সমস্যা থেকেই আপনি মুক্তি পেতে পারেন এই মেথির জল খেয়ে।
মেথি ভেজানো জলে ফাইবার রয়েছে ভরপুর। সেই সঙ্গে এই মেথি ভেজানো জলে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। সেই সঙ্গে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুনও এই মেথি ভেজানো জলে রয়েছে। তাই মেথি ভেজানো জল যদি প্রতিদিন খেতে পারেন, তাহলে শরীরে বাসা বাধা নানা ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।
আরও পড়ুন: Deep Sleep Benefits: রাতে ঘুমোচ্ছেন তো ভাল করে? ঘুম না হলেই বিপদ কিন্তু, এখনই সাবধান হয়ে যান
প্রতিদিন সকালে মেথি ভেজানো জল খেলে আপনার শরীরে যে পরিবর্তনগুলি দেখা দেবে সেগুলি দেখুন...
মেথি ভেজানো জলে হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। আপনার হজম শক্তি যেমন বৃদ্ধি পাবে তেমনি অম্বল, বুক জ্বালার মত সমস্যা থেকেও মুক্তি পাবেন আপনি।
প্রতিদিন মেথি ভেজানো জল খেলে আপনার ওজন বৃদ্ধি পাবেন না। অতিরিক্ত ওজন থেকে মুক্তি পাবেন।
মেথি ভেজানো জল খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। শরীর থেকে বাজে কোলেস্ট্রেরল বের করে দিতে মেথি ভেজানো জল অত্যন্ত উপকারী বলে মনে রা হয়।
ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এই মেথি ভেজানো জল। তাই যাঁরা ডায়াবেটিক, তাঁরা যদি প্রতিদিন এক গ্লাস করে মেথি ভেজানো জল খেতে পারেন, তাহলে উপকার পাবেন।
মেথি ভেজানো জলে শরীরে হরমোনের ব্যালান্স থাকে সঠিক। তাই হরমোনের হেরফের রুখতে প্রতিদিন মেথি ভেজানো ডল খান। সহজেই উপকার পাবেন।
মেথি ভিজিয়ে রাখা জল খেলে আপনার ত্বক ভাল থাকবে। ত্বকের নানা ধরনের সমস্য়া থেকে মুক্তি পেতে পারেন এই মেথি ভেজানো জল খাওয়া প্রতিদিন অভ্য়েস করলে।
মেতি ভেজানো জল খেলে চুলের স্বাস্থ্য বজায় থাকে। চুল পড়া থেকে অকালপক্কতা, সবকিছু রুখে দেয় এই মেথি ভেজানো জল।
কীভাবে মেথি ভেজানো জল তৈরি করবেন
১ বা ২ চামচ মেথি এক গ্লাস জলে ভিজিয়ো রাখুন ৮-১০ ঘণ্টা। অসুবিধা হলে ৪ ঘণ্টাও ভিজিয়ে রাখতে পারেন। এরপর মেথি ছাঁকনিতে ছেঁকে, শুধু জল নিয়ে, সেটি খেয়ে ফেলুন।
প্রতিদিন সকালে খালি পেটে আপনাকে এই মেথি ভেজানো জল খেতে হবে। তাহলে উপকার পাবেন হাতেনাতে।
প্রতিদিন সকালে এক গ্লাস করে মেথি ভেজানো জল খান, যে অভাবনীয় পরিবর্তন দেখবেন তাতে অবাক হবেন, জানুন মেথির হরেক গুন
(The above story first appeared on LatestLY on Oct 29, 2025 03:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

