Detox Drinks: এই খাবারেই লুকিয়ে উজ্জ্বল ত্বকের গোপণ রহস্য
উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে কে না চায়! তবে এটা তখনই সম্ভব যখন আপনার ত্বক ভেতর থেকে পরিষ্কার হবে।
কলকাতা : উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে কে না চায়! তবে এটা তখনই সম্ভব যখন আপনার ত্বক ভেতর থেকে পরিষ্কার হবে। আপনার শরীরকে ভেতর থেকে ডিটক্স (Detox) করতে এই পানীয়গুলি (Drinks) আপনাকে সাহায্য করবে।
ডালিম
ডালিমের রস আয়রন সমৃদ্ধ তাই এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। এটি ব্রণ এবং ত্বকের অন্যান্য অনেক সমস্যা দূর করে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে।
চিয়া বীজ
চিয়া বীজের জল আপনাকে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করতে পারে। এই বীজে থাকা ফাইবার শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়। এছাড়াও এটি আপনার রক্ত সঞ্চালনকে উন্নত করে, এর ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পায়।
লেমন
উজ্জ্বল ত্বকের জন্য লেবু জল খুব উপকারি। লেবু আপনার শরীরের টক্সিন বের করে দেয় এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে। এছাড়াও, এই পানীয় আপনার রক্ত পরিষ্কার এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে।
(The above story first appeared on LatestLY on Jun 16, 2023 11:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

