Dal Bora Curry Recipe: হাতের কাছে সব্জি না থাকলে বানিয়ে নিন সুস্বাদু ডাল বড়ার তরকারি
অনেক সময় এমন হয়, ঘরে সব্জী থাকে না। তাহলে ভাত খাবেন কি দিয়ে? মনও চাইছে মজাদার একটা রান্না। বাজার যাওয়ারও সময় নাই। তাহলে কি করবেন? এই অবস্থায় দারুণ একটি সমাধান হতে পারে – ডাল বড়ার তরকারি। ঘরে থাকা মুসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন তরকারি। স্বাদে অসাধারণ।
প্রথমেই এক কাপ মুসুর ডাল ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর জল ঝরিয়ে আদা, শুকনো লঙ্কা ও নুন দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এবার ওই মিশ্রণ থেকে ছোট বড়ার মতো বানিয়ে গরম সরষের তেলে ভেজে নিতে হবে।
এবার তরকারির জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে। এর সঙ্গে হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু যোগ করতে হবে। অল্প জল ছিটিয়ে ঢেকে রাখতে হবে যেন আলু সেদ্ধ হয়।
আলু সেদ্ধ হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে বড়াগুলো যোগ করে ৫-৭ মিনিট ঢেকে রাখতে হবে, যাতে বড়াগুলি ঝোল টেনে নেয়। শেষে একটু ধনে পাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
এই ডাল বড়ার তরকারি একদিকে যেমন পুষ্টিকর, তেমনই স্বাদের দিক থেকেও দারুন। রোজকার খাবারে একঘেয়েমি এড়াতে বা হঠাৎ সবজি ফুরিয়ে গেলে এই রান্নাটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একবার খেলেই মন ভরে যাবে।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

