Coffee Timings: কফি প্রেমীরা যেকোনও সময়ে কফি পান করলে সাবধান! জেনে নিন কোন সময়ে কফির মাধ্যমে ক্যাফেইন গ্রহণ করা উচিত...

Coffee Timings: কফি প্রেমীরা যেকোনও সময়ে কফি পান করলে সাবধান! জেনে নিন কোন সময়ে কফির মাধ্যমে ক্যাফেইন গ্রহণ করা উচিত...

সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর মানুষ প্রথম যে কাজটি করে তা হল খালি পেটে এক কাপ চা অথবা কফি পান করা। কিন্তু খালি পেটে চা বা কফি পান করলে পেটে অ্যাসিড রিফ্লাক্স হয়, যার ফলে বেড়ে যায় অ্যাসিডিটির সমস্যা। এছাড়া খালি পেটে চা অথবা কফি পান করলে পরিপাকতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে প্রায়ই সকলের মনেই প্রশ্ন জাগে কখন কফি পান করার উচিত এবং কখন কফি পান করা উচিত নয়। এছাড়া কখন কফি পান করলে উপকার হয়।

বিশেষজ্ঞদের মতে, এক কাপ কফিতে থাকে প্রায় ১০০ মিলিগ্রাম ক্যাফেইন, যদিও এটি কফির ধরনের উপরও নির্ভর করে। তবে সকালে খালি পেটে প্রথমে কফি পান করার অভ্যাস থাকলে তা ক্ষতিকর। এর ফলে শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যায় এবং অনেক সময় চাপ অনুভব হয়। অন্যদিকে রাতে কফি পান করার অভ্যাস থাকলে প্রভাবিত হতে পারে ঘুম, এছাড়া বিপাকক্রিয়াতেও প্রভাব পড়ে। ক্যাফেইন কফির পাশাপাশি পাওয়া যায় চা, চকোলেট, সোডা, এনার্জি ড্রিংকস সহ আরও অনেক পণ্যে।

বিশেষজ্ঞদের মতে, কফি পান করার সঠিক সময় হল সকাল ০৯:৩০ মিনিট থেকে ১১টা। এই সময় কফি পান করলে সর্বোচ্চ সুবিধা পাওয়া সম্ভব। এই সময় কর্টিসলের মাত্রা কম থাকে এবং ক্যাফেইন শরীরে কম প্রভাব ফেলে। এছাড়া দুপুর ২টা থেকে ৩টার মধ্যে কফি পান করলে বিকেলের ক্লান্তি দূর হয়। এফডিআই অনুসারে, একজন প্রাপ্তবয়স্কের দিনে ৪০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন খাওয়া উচিত নয়। তবে গর্ভাবস্থায় মহিলাদের ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন খাওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে দিনে ১ থেকে ২ কাপ কফি পান করা যেতে পারে।

(The above story first appeared on LatestLY on Aug 21, 2024 05:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).