চার মগজ বলতে সাধারণত চারটি ধরনের বীজ বোঝানো হয়। তিল, কুমড়োর বীজ, তরমুজের বীজ ও খরবুজের বীজ। এগুলো মিশিয়ে বানানো হয় চারমগজ। মূলত বিভিন্ন রান্নায় চারমগজ ব্যবহার হয়। চারমগজ মাংস পনির রান্নায় স্বাদ বদলে দেয়।  বেশ কিছু ধরনের রান্নায় চারমগজ অপরিহার্য। তবে চারমগজ রান্নায় ব্যবহার হয় তা নয় । চার মগজের অনেক উপকারিতা রয়েছে । যা আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। নিচে চারমগজের উপকারিতাগুলি উল্লেখ করা হলো।

মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে: এতে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেশিয়াম, যা স্মৃতিশক্তি ও মনঃসংযোগ বৃদ্ধি করে

দেহে শক্তি জোগায়: চারমগজে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও মিনারেল থাকে যা শরীরে শক্তি ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে।

ত্বক ও চুলের জন্য ভালো: এতে থাকা ভিটামিন ই, জিঙ্ক ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে ও চুল পড়া কমায়।

হৃদযন্ত্র ভালো রাখে: এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টি-অক্সিডেন্ট হৃদপিণ্ডের কার্যকারিতা উন্নত করে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

এছাড়া গর্ভাবস্থায় চার মগজ উপকারী। খাদ্যতালিকায়  রাখলে  উপকারী হতে পারে।

হাড় মজবুত করে:  এতে থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়াম হাড় ও দাঁতের গঠন বজায় রাখতে সাহায্য করে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চারমগজ ব্যবহার করা উচিত।  অতিরিক্ত খেলছ ওজন বৃদ্ধি হবে।  হজম সমস্যা হতে পারে।