Carrot Kachori Recipe: গাজরের কচুরি। স্বাদে ভরপুর এই খাবারের রেসিপি দেখে নিন
গাজর পুষ্টি গুণে ভরপুর। গাজর শুধু স্বাস্থ্যকর নয়, তা দিয়ে বানানো যায় সুস্বাদু স্ন্যাক্স। গাজর দিয়ে কচুরি তৈরি হয়। খুব সহজ রেসিপি। যা সকালের জলখাবারে দারুণ লাগবে ।
গাজর পুষ্টি গুণে ভরপুর। গাজর শুধু স্বাস্থ্যকর নয়, তা দিয়ে বানানো যায় সুস্বাদু স্ন্যাক্স। গাজর দিয়ে কচুরি তৈরি হয়। খুব সহজ রেসিপি। যা সকালের জলখাবারে দারুণ লাগবে ।
দেখে নিন গাজরের কচুরি তৈরি করতে কি লাগবে।
ময়দা – ২ কাপ, গাজর (কুচোনো বা কুরোনো) – ১ কাপ, সাদা তেল – ২ চামচ (ময়দায় মিশানোর জন্য), শুকনো লঙ্কা গুঁড়ো – আধ চামচ, আদা বাটা – ১ চামচ, জিরে – আধ চামচ, ধনে গুঁড়ো – ১ চামচ, নুন, চিনি – স্বাদমতো, তেল – ভাজার জন্য
গাজরের কচুরি তৈরির পদ্ধতি:
প্রথমে ময়দায় নুন ও সাদা তেল দিয়ে ভালো করে মেখে জল দিয়ে নরম আটা তৈরি করে রাখুন। অন্যদিকে, কড়াইতে একটু তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিন। এবার তাতে আদা বাটা দিয়ে কুরোনো গাজর দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও অল্প চিনি দিন। মিশ্রণটি ভালোভাবে রান্না করে নিন যতক্ষণ না জল শুকিয়ে আসে। এবার ঠান্ডা করে নিন।
ময়দার ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি হাত দিয়ে চ্যাপ্টা করে তার মধ্যে গাজরের পুর ভরে মুখ বন্ধ করে বেলে নিন। এবার কড়াইতে তেল গরম করে কচুরিগুলি একে একে বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলুন।
এবার চাটনি বা তরকারির সঙ্গে পরিবেশন করুন।
(The above story first appeared on LatestLY on Jul 06, 2025 08:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

