Can Chia Seeds Help Burn Belly Fat? চিয়া সিড খেলে কি মেদ ঝরে? দেখে নিন উপকারিতা
চিয়া সিড এখন সুপারফুডের তালিকায় একেবারে শীর্ষে। ছোট ছোট এই বীজে লুকিয়ে আছে ওজন কমানোর মতো অনেক গুণ। অনেকেই প্রশ্ন করেন— চিয়া সিড খেলে মেদ কি ঝরে?
চিয়া সিড এখন সুপারফুডের তালিকায় একেবারে শীর্ষে। ছোট ছোট এই বীজে লুকিয়ে আছে ওজন কমানোর মতো অনেক গুণ। অনেকেই প্রশ্ন করেন— চিয়া সিড খেলে মেদ কি ঝরে? উত্তর হলো, হ্যাঁ, নিয়মিত এবং সঠিকভাবে খেলে চিয়া সিড ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, বিশেষ করে পেটের মেদ কমাতেও কার্যকর।
চিয়া সিডে থাকে ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো হজমশক্তি বাড়ায় এবং অনেকক্ষণ পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। ফাইবার থাকা ফলে এটি হজমে ধীরে যায় এবং রক্তে শর্করার মাত্রা স্থির রাখতে সাহায্য করে। এর ফলে শরীরে অতিরিক্ত চর্বি জমার প্রবণতা কমে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে, যা মেদ জমার অন্যতম কারণ। এছাড়া চিয়া সিডের মধ্যে থাকা প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং শরীরকে শক্তি জোগায়। সকালে এক গ্লাস জলে চিয়া সিড ভিজিয়ে নিয়ে খালি পেটে খেলে এটি ডিটক্স হিসেবে কাজ করে।
তবে মনে রাখতে হবে, শুধু চিয়া সিড খেলেই মেদ ঝরে না। সঙ্গে ব্যালান্সড ডায়েট, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়ামও দরকার। চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত চিয়া সিড খাওয়া উচিত নয়, কারণ এতে পেট ফাঁপার সমস্যা হতে পারে।
তবে সব কিছুর ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার এবং চিকিৎসকের পরামর্শ মতই খাবেন।
(The above story first appeared on LatestLY on Jul 11, 2025 09:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

