Bone Health Food: বুড়ো বয়সেও হাড় থাকবে মজবুত। খান এই খাবারগুলি
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় কমজোরি হতে থাকে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয়। তবে কিছু খাবার নিয়মিত খেলে হাড় হবে মজবুত। বয়স বাড়লেও হাড়ের জোড় কমবে না। এমনই কিছু খাবারের সন্ধান দেবো আপনাদের।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় কমজোরি হতে থাকে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয়। হালকা আঘাতে ভেঙ্গে যায় হাড়। বিশেষ করে পড়ে গেলে বেশিরভাগ বৃদ্ধ-বৃদ্ধারা কোমরে আঘাত পান। আর সেই আঘাত থেকে মুক্তি পাওয়া যায় না। যন্ত্রণা ভোগ করতে হয় বাকি জীবন। তবে কিছু খাবার নিয়মিত খেলে হাড় হবে মজবুত। বয়স বাড়লেও হাড়ের জোড় কমবে না। এমনই কিছু খাবারের সন্ধান দেবো আপনাদের।
আমরা সকলেই মাছ মাংস ডিমের দিকে নজর দিন কিন্তু এমন একটি খাবার রয়েছে যা ক্যালসিয়ামে ভরপুর। এবং দামও সস্তা। তা হলো সয়াবিন। ক্যালসিয়ামে ভরপুর সোয়াবিন খান। হাড়ের জোর বাড়বে।
সিম ব্রকলি মটরশুঁটি পালং শাক এই সবুজ শাকসবজিগুলি প্রতিদিন পাতে রাখুন। ক্যালসিয়ামের অফুরন্ত উৎস। এছাড়াও ভিটামিন কে ও ম্যাগনেসিয়াম রয়েছে এই সবুজ শাকসবজি গুলিতে।
প্রতিদিন রাতে পাঁচ থেকে ছয়টি আমন্ড জলে ভিজিয়ে রাখুন সকালে খেয়ে নিন। ক্যালসিয়ামে ভরপুর আমন্ড আপনার হাতকে হাড়কে মজবুত করবে। ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই এই দুটোর যোগান দেবে আমন্ড।
ক্যালসিয়ামের ভরা আরো একটি কার্যকরী খাবার দুধ। দুধ খেলে শরীরে ক্যালসিয়াম বাড়বে। দুধ খেতে অনেকের সমস্যা হয় সে ক্ষেত্রে পনির খেতে পারেন পনিরের বিভিন্ন রকম পদ তৈরি হয় তাই নিয়মিত পানির খেলে প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়াম পাবেন। এছাড়া মসুর ডাল, রাজমা, কাবুলি ছোলা প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়ামের যোগান দেয়।
প্রকৃতির মধ্যেই রয়েছে অসংখ্য উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখে। চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই চলবেন। তবে নিয়মিত খাবারের সুঅভ্যাসের মধ্যে দিয়ে থাকলে ওষুধ খেতে হবে না। শরীর থাকবে সুস্থ।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

