Pani Puri Google Doodle: আজ গুগল ডুডলে উদযাপন পানিপুরির, সকলে মিলে খেয়ে ও খেলে মেতে উঠুন আনন্দে

আজ ১২ জুলাই গুগল তাঁর হোম পেজে ডুডলের মাধ্যমে উদযাপন করছে দক্ষিণ এশিয়ার প্রসিদ্ধ এই স্ট্রীট ফুড পানি পুরি বা ফুচকাকে নিয়ে। কিন্তু হঠাৎ আজই বা কেন পানিপুরি নিয়ে এত মাতামাতি হচ্ছে?

Pani Puri Google Doodle:  আজ গুগল ডুডলে উদযাপন পানিপুরির, সকলে মিলে খেয়ে ও খেলে মেতে উঠুন আনন্দে
Google doodle celebrating Pani Puri Photo Credit: Twitter@TheeAditi

ফুচকার মতো জিভে জল আনা লোভনীয় খাবার বোধহয় পৃথিবীতে খুব কম আছে। এই একটি খাবার যা মনে করলেও জিভে চলে আসে। আর তার সঙ্গে আলুর পুর আর তেঁতুল জলে ডুবিয়ে ফটাফট মুখ চালান করে দেন আপামর ফুচকা প্রেমীরা। যা একেবারে অমৃতের স্বাদ দেয়!

আজ ১২ জুলাই গুগল তাঁর হোম পেজে ডুডলের মাধ্যমে উদযাপন করছে দক্ষিণ এশিয়ার প্রসিদ্ধ এই স্ট্রীট ফুড পানি পুরি বা ফুচকাকে নিয়ে। কিন্তু হঠাৎ আজই বা কেন পানিপুরি নিয়ে এত মাতামাতি হচ্ছে? সূত্র বলছে ২০১৫ সালের আজকের দিনে, মধ্যপ্রদেশের ইন্দোরের একটি রেস্তোরাঁ  ৫১ ধরনের নানা স্বাদের পানিপুরি পরিবেশনের জন্য বিশ্ব রেকর্ড অর্জন করেছিল। গোলগাপ্পা, ফুলকি, টিক্কি, পানি কে বাতাসে, ফুচকা বিভিন্ন নামে পানি পুরিকে ডাকা হয়।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 12, 2023 08:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).