How to Store Ripe Mangoes: গরমে পাকা আম কীভাবে দীর্ঘদিন তাজা রাখবেন? মেনে চলুন এই পদ্ধতি

বাজার থেকে আম কিনে বাড়িতে রাখলে তা বেশিদিন ঠিক থাকে না পচতে শুরু করে। বাড়িতে কয়েকদিন রাখার পরই সেই আমের পচন শুরু হয়ে যায়। তবে কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে অনেক দিন পাকা আম বাড়িতে ঠিক রাখতে পারবেন। পচবে না।

How to Store Ripe Mangoes: গরমে পাকা আম কীভাবে দীর্ঘদিন তাজা রাখবেন? মেনে চলুন এই পদ্ধতি

এখন আমের মরসুম। সুস্বাদু বিভিন্ন রকম আম এখন বাজারে এসে গেছে। দেখলে লোভ সামলানো মুশকিল। বছরের এই সময়টাতেই বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়। বাজার থেকে আম কিনে বাড়িতে রাখলে তা বেশিদিন ঠিক থাকে না পচতে শুরু করে। তাই দামে সস্তা দেখে অনেকে বাজার থেকে বেশি পরিমাণে আম কিনে নিয়ে আসেন, কিন্তু বাড়িতে কয়েকদিন রাখার পরই সেই আমের পচন শুরু হয়ে যায়। তবে কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে অনেক দিন পাকা আম বাড়িতে ঠিক রাখতে পারবেন। পচবে না।

প্রথম যে দিকটা দেখবন তা হল, সস্তায় আম পেলে বাজার থেকে বেশি পাকা আম কিনবেন না। অল্প পাকা আম কিনুন। সেই আম কোন পিচবোর্ডের বাস্কে ভরে দিন। এবার তা রেখে দেবেন একটু অন্ধকার জায়গায়। এইভাবে রাখলে ওই আম বেশ কয়েকদিন পর পাকবে। ফলে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরো বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে যা অনুসরণ করলে আপনি আম অনেকদিন বাড়িতে রেখে দিতে পারবেন।। আম নিয়েছে কেটে ফেলুন এবার উপরে চিনি ছড়িয়ে দিন এয়ারপ্যাক কন্টেনারে ভরে তা ডিপ ফ্রিজে ভরে রাখুন দীর্ঘদিন ঠিক থাকবে আম এবার ফ্রিজ থেকে বার করে নিজের প্রয়োজন মতন সেই আম কিছুক্ষন সাধারন আবহাওয়া রেখে দিলেই একেবারে টাটকা আমের মতই খেতে পারবেন। গোটা আম অবশ্যই বাইরে না রেখে ফ্রিজে রাখুন। একটি পলিথিনের মধ্যে মরিয়ে ওই আম ফ্রিজে রেখে দিন অনেক দিন একই অবস্থায় থাকবে। এছাড়াও মাটির জলের জারে ভরে ঠান্ডা জায়গায় রেখে দিতে পারেন। কিম্বা যদি বাড়িতে মাটি থাকে কিছু মাটি খুঁড়ে ওই জালাটা কিছুটা অংশ মাটির মধ্যে ভরে দিন। এবার প্রতিদিন জালায় ধারে অল্প পরিমাণ করে জল দিয়ে জায়গাটিকে ঠান্ডা রাখুন, তা হলো কয়েকদিন আম সতেজ থাকবে। আম বাজার থেকে আনার পর পরিষ্কার জলে ধুয়ে নিন এরপর সেই জল মুছে শুকনো করে আমগুলি ফ্রিজে রাখুন। এই পদ্ধতিগুলি অনুসরণ করলে আম অনেকদিন সতেজ রাখতে পারবেন।

(The above story first appeared on LatestLY on May 06, 2025 10:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).