How To Make Perfect Tea: এক কাপ চা-এ বিরাট এনার্জি।কিন্তু কীভাবে বানাবেন ভালো চা? দেখুন পদ্ধতি

সারাদিনের ক্লান্তির কাটাতে এক কাপ চা হলেই শান্তি। চায়ের বিকল্প নেই। সারাদিনের ক্লান্তি দূর করে এনার্জি আনার জন্য দরকার চা। সকালে ঘুম থেকে উঠেই কাপ চা। কিন্তু চা হতে হবে চায়ের মতই। তৃপ্তিদায়ক চা মন ভরিয়ে দেয়। কিন্তু তার জন্য চা বানানোর পদ্ধতি সঠিকভাবে জানা দরকার।

How To Make Perfect Tea: এক কাপ চা-এ বিরাট এনার্জি।কিন্তু কীভাবে বানাবেন ভালো চা? দেখুন পদ্ধতি

এক কাপ চায়ে শুধু তোমাকে চাই। সারাদিনের ক্লান্তির কাটাতে এক কাপ চা হলেই শান্তি। চায়ের বিকল্প নেই। সে দুধ চা হোক কিংবা লিকার চা। সারাদিনের ক্লান্তি দূর করে এনার্জি আনার জন্য দরকার চা। সকালে ঘুম থেকে উঠেই কাপ চা। কিন্তু চা হতে হবে চায়ের মতই। তৃপ্তিদায়ক চা মন ভরিয়ে দেয়। কিন্তু তার জন্য সঠিকভাবে জানা দরকার। কতটা জলে কতটা চা দেবেন, কতক্ষণ ফোটাবে্‌ এই রেসিপিটা জানা দরকার। তবে চায়ের মজা পেতে কখনোই চিনি ব্যবহার করবেন না। চা এ  চিনি না দিলে যেমন শরীরের জন্য উপকার তেমনি চায়ের প্রকৃত স্বাদ আমি উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি গ্রিন টির উপকার তো বলার কিছু নেই । হরেক উপকার রয়েছে গ্রিন টি তে তার সাথে পাবেন এনার্জি। ‌ তবে জেনে নিন কিভাবে সঠিক পদ্ধতিতে চা তৈরি করবেন আর যার স্বাদ আপনি উপভোগ করতে পারবেন।।

চা তৈরির জন্য দরকার ভালো ফ্লেভার চা, দুধ প্রয়োজনে অল্প জল। যারা ,চিনি  দিয়ে চা খান তারা সামান্য চিনি রাখতে পারেন। এর সাথে ফ্লেভার আনতে দারচিনি, এলাচ এবং লবঙ্গ অল্প পরিমাণ একসাথে গুঁড়ো করে একটি কৌটোই রেখে দিন। এবার দেখে নিন কিভাবে তৈরি করবেন।।

প্রথমে এক কাপ দুধ চা তৈরি পাত্রে দিয়ে দিন। কিছুক্ষণ ফুটলেই বা দুধ গরম হয়ে গেলে ২ চামচ গুঁড়া চা‌ দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিন। এবার ওই দুধে কালার চলে এলে ২ চামচ পাতা ফ্লেভার চা দিয়ে দিন। এবার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিন গ্যাস । কিছুক্ষন একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিন । তাতে দিয়ে দিন সামান্য পরিমাণ আগে থেকে গুড়ো করা দারচিনি লবঙ্গ এবং এলাচ গুড়ো এক চিমটে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন অন্ততপক্ষে দুই মিনিট। ছাকনি দিয়ে কাপে ঢেলে নিন খেয়ে দেখুন মুখের স্বাদ বদলে যাবে। আর যারা চিনি দিয়ে চা খান তারা খুব সামান্য পরিমাণ চিনি দিন প্রয়োজনে এক চিমটি চিনি দেবেন তার বেশি নয়। আর চিনি এভয়েড করলে সামান্য পরিমাণ মধু মিশিয়ে নিতে পারেন। সবচেয়ে ভালো চিনি বা মধু কোনটাই ব্যবহার না করা। আর দুধ যদি একেবারে ঘন হয় তাহলে সারাদিন আপনার ওই চা মুখে লেগে থাকবে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).