Healthy chutney: অপূর্ব স্বাদের এই চাটনি যেমন মুখরোচক, তেমনি পুষ্টিগুণ রয়েছে।দেখে নিন কিভাবে তৈরি করবেন
ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়ে তৈরি সবুজ চাটনি হয় খুবই সুস্বাদু। প্রায় সব মশলাদার খাবারেই এই সবুজ চাটনি ব্যবহার করা হয়। পুদিনা এবং ধনে পাতা দিয়ে তৈরি সবুজ চাটনি খাওয়ার মজাই দ্বিগুণ করার সঙ্গে খুবই পুষ্টিকর। এই সবুজ চাটনি হজমশক্তি উন্নত করতে সাহায্য করে
যে কোন খাবারের সাথে এক চামচ চাটনি হলে আর কথাই নেই । স্নাক্স কিংবা ভাত কিংবা রুটি, পরোটা। পাতে চাটনি থাকলে মুখের স্বাদ বদলে দেয়। তবে চাটনি বিভিন্ন রকম হয়। কিন্তু আপনাদের এখন যে চাটনির কথা বলব তা যেমন মুখরোচক তেমনি তার পুষ্টিগুণ রয়েছে। ভাবছেন চাঁটনীর আবার পুষ্টিগুণ? হ্যাঁ এখন আপনাদের যে চাটনি তৈরি শেখাব তা যেমন স্বাদে মুখরোচক আবার পুষ্টিগুণ রয়েছে। পুদিনা পাতা এবং ধনেপাতার চাটনি। দেখুন কিভাবে তৈরি করবেন।
ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়ে তৈরি সবুজ চাটনি হয় খুবই সুস্বাদু। প্রায় সব মশলাদার খাবারেই এই সবুজ চাটনি ব্যবহার করা হয়। পুদিনা এবং ধনে পাতা দিয়ে তৈরি সবুজ চাটনি খাওয়ার মজাই দ্বিগুণ করার সঙ্গে খুবই পুষ্টিকর। এই সবুজ চাটনি হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।
এই ধনে-পুদিনার সবুজ চাটনি তৈরি করার জন্য প্রয়োজন ১ কাপ কুঁচি কুঁচি করা ধনে পাতা, ১ কাপ কুঁচি কুঁচি করা পুদিনা পাতা, আধা কাপ কারি পাতা, ১/৪ কাপ চিনাবাদাম, ১ টেবিল চামচ কুঁচি কুঁচি করা আদা, ২-৩টি কুঁচি কুঁচি করা কাঁচা মরিচ, ১টি লেবু, ১ চা চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। ধনে-পুদিনার সেরা স্বাদের চাটনি তৈরি করার জন্য প্রথমে ধনে এবং পুদিনা পাতা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং শুকানোর পর পাতাগুলো আলাদা করে নিতে হবে।
আদা এবং কাঁচা মরিচ ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সারে কাটা ধনে পাতা, পুদিনা পাতা, আদা এবং কাঁচা মরিচ মিশিয়ে নেওয়ার পর জারে কারি পাতা, এক চামচ চিনি এবং কুঁচি করা বাদাম দিতে হবে। একটি জারে সমস্ত উপকরণ রাখার পর, দুই-তিন টেবিল চামচ জল (প্রয়োজন অনুসারে) যোগ করে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এক বা দুই মিনিট ধরে পিষে নেওয়ার পর মিক্সার থেকে সবুজ চাটনিটি একটি বড় পাত্রে স্থানান্তর করে সুস্বাদু এবং পুষ্টিকর ধনে-পুদিনা পাতার সবুজ চাটনি প্রস্তুত।
(The above story first appeared on LatestLY on Jun 30, 2025 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

