Saraswati Puja 2025: পড়াশোনা এবং নতুন কাজ শুরু করার শুভ দিন বসন্ত পঞ্চমী! এই দিনে পুজো করা হয় শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা এবং বিদ্যার দেবী মা সরস্বতীর...

Saraswati Puja 2025: পড়াশোনা এবং নতুন কাজ শুরু করার শুভ দিন বসন্ত পঞ্চমী! এই দিনে পুজো করা হয় শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা এবং বিদ্যার দেবী মা সরস্বতীর...

হিন্দু ধর্মের অন্যতম উৎসব হল বসন্ত পঞ্চমী উৎসব, এটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। বসন্ত পঞ্চমীতে পুজো করা হয় জ্ঞানের দেবী সরস্বতীর। গুপ্ত নবরাত্রির পঞ্চম দিনে পালন করা হয় বসন্ত পঞ্চমী উৎসব, এটি সরস্বতী পুজো নামেও পরিচিত। এই উৎসব বসন্ত ঋতুর আগমনের প্রতীক। পড়াশোনা এবং সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য একটি বিশেষ দিন সরস্বতী পুজো।

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় সরস্বতী পুজোর উৎসব। এই উৎসবটি ঋতুরাজ বসন্তের সূচনাকে চিহ্নিত করে। বসন্ত পঞ্চমীতে জ্ঞান অর্জন করার জন্য এবং অলসতা ও অজ্ঞতা দূর করার জন্য বিশেষভাবে পুজো করা হয় মা সরস্বতীর। বসন্ত পঞ্চমীকে নতুন কাজ বা নতুন পেশা শুরু করার জন্য সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। নতুন বাড়ি ও ব্যবসা শুরু করা, নতুন বাড়ি ও যানবাহন কেনার একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়।

প্রায় সব বাড়িতে, পাড়ায় এবং স্কুলে কলেজে পুজো করা হয় মা সরস্বতীর। ২০২৫ সালে সরস্বতী পুজো করা হবে ০২ ফেব্রুয়ারি। ২০২৫ সালের বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে ০২ ফেব্রুয়ারি সকাল ১১:৫৩ মিনিট এবং পঞ্চমী তিথি শেষ হবে ০৩ ফেব্রুয়ারি দুপুর ১:৩৬ মিনিটে। মা সরস্বতীর পুজো যেকোনও সময় করা যেতে পারে, তবে সকালের সময়কে সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).