Durga Puja 2019: বাংলায় কথা বললেন সইফ আলি খান- সোহা আলি খান, 'হাউজ অফ পতৌদি'- র ব্র্যান্ড প্রমোশনে
পুজোর বিজ্ঞাপন নিয়ে এবার বং কানেক্টেড বলিউডখ্যাত অভিনেতা ও অভিনেত্রী সইফ আলি খান ও সোহা আলি খান। অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির দুই সন্তানকে দেখা যায় এই বিজ্ঞাপনী ভিডিওটিতে। বাংলার সঙ্গে সোহা- সইফ কানেকশন তো ছিলই এবার তার ঝলক দেখা গেলো তাদের পুজো স্পেশাল ভিডিওতে। ভিডিওটিতে তারা গড়গড়ে বাংলা ভাষাতে কথাও বলেছেন বৈ কী! আর তাইতো বাঙালির আরও মনের কাছে পৌঁছে গেছে এই বিজ্ঞাপনী ভিডিওটি।
Saif Ali Khan- Soha Ali Khan On Durga Puja With Pataudi: পুজোর বিজ্ঞাপন (Puja Advertisement) নিয়ে এবার বং কানেক্টেড বলিউডখ্যাত অভিনেতা ও অভিনেত্রী সইফ আলি খান ও সোহা আলি খান। অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ও ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির (Mansoor Ali khan Pataudi) দুই সন্তানকে দেখা যায় এই বিজ্ঞাপনী ভিডিওটিতে। বাংলার সঙ্গে সোহা- সইফ কানেকশন তো ছিলই এবার তার ঝলক দেখা গেলো তাদের পুজো স্পেশাল ভিডিওতে। ভিডিওটিতে তারা গড়গড়ে বাংলা ভাষাতে কথাও বলেছেন বৈ কী! আর তাইতো বাঙালির আরও মনের কাছে পৌঁছে গেছে এই বিজ্ঞাপনী ভিডিওটি।
সইফ আলি খানের ট্র্যাডিশনাল জামাকাপড় ব্র্যান্ড 'হাউজ অফ পতৌদি' (House Of Pataudi)। অনলাইনে ফ্লিপকার্ট, মিন্ত্রাতেও পাওয়া যাচ্ছে। পুজো স্পেশাল কুর্তা, পাজামা পাওয়া যাবে এখানে। এছাড়াও মহিলাদের আউটফিটও রয়েছে এখানে। রয়েছে কম বাজেটে সুন্দর সুন্দর ডিজাইনার পোশাক। দামও মোটের ওপর মধ্যবিত্তের নাগালে। আরও পড়ুন, বিশ্বকর্মা পুজোর থিমেও রানু মণ্ডল- হিমেশ রেশমিয়া জুটি
ভাই বোনের মিষ্টি সম্পর্কের বাঁধন রয়েছে এই ভিডিওতে। কলকাতা- লন্ডনের দূরত্বকে কাছে টেনে দিচ্ছে একটা ইমোশন, 'হাউজ অফ পতৌদী'-র কুর্তা আর দুর্গা পুজো। পুজো মানেই ট্রাডিশনাল পোশাক। পুজোয় ব্র্যান্ড প্রোমোশনের পরে এবার যে অনেকেই এই সাইটটির দরজায় টোকা মারবেন আশা করা যায়।
(The above story first appeared on LatestLY on Sep 20, 2019 09:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

