Ramadan 2024: পূর্ণ হল রমজানের প্রথম সপ্তাহ, ১৯ মার্চ অষ্টম রোজা, জেনে নিন সেহরি-ইফতারের সময়...
ইসলাম ধর্মের সবথেকে পবিত্র মাস হল রমজান মাস। প্রায় প্রত্যেক মুসলমানরাই রমজান মাসে রোজা রাখেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন তারা। যাদের স্বাস্থ্য সমস্যা আছে, গর্ভবতী মহিলা, ছোট শিশু এবং বৃদ্ধ মানুষ, যারা রোজা রাখতে অক্ষম তাদের ইসলাম ধর্মে, রমজান মাসে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়। কিন্তু কোনও কারণে রোজা না রাখলেও এই পবিত্র মাসে কারোর ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়। কেননা রোজা শুধু উপোস করার জন্য নয়, চোখ, কান ও নাকেরও।
ভারতে ১১ মার্চ শুরু হয়েছে রমজান মাস। দেখতে দেখতে সম্পূর্ণ হয়ে গেল রমজান মাসের প্রথম সপ্তাহ। ১৮ মার্চ, মঙ্গলবার, পালন করা হবে অষ্টম রোজা। রমজানে রোজা রাখতে হলে সঠিক সময়ে সেহরি-ইফতার করা উচিত, তবেই রোজা পূর্ণতা পায়। রমজানের এক এক দিনে এবং এক একটি শহরে সেহরি-ইফতারের সময়ের ভিন্ন হয়। এবার জেনে নেওয়া যাক রমজানের অষ্টম রোজা সেহরি-ইফতারের সময় কী।
২০২৪ সালে ১৯ মার্চে কলকাতায় রোজার সেহরির সময় সকাল ০৫:২৪ মিনিট ইফতারের সময় সন্ধ্যা ০৫:৪৮ মিনিট। পাটনায় রোজার সেহরির সময় সকাল ০৪:৩৭ মিনিট ইফতারের সময় সন্ধ্যা ০৬:০২ মিনিট। রাঁচিত রোজার সেহরির সময় সকাল ০৪:৩৮ মিনিট ইফতারের সময় সন্ধ্যা ০৬:০৩ মিনিট। মুম্বাইয়ে রোজার সেহরির সময় সকাল ০৫:৩০ মিনিট ইফতারের সময় সন্ধ্যা ০৬:৫০ মিনিট। দিল্লীতে রোজার সেহরির সময় সকাল ০৫:০৭ মিনিট ইফতারের সময় সন্ধ্যা ০৬:৩৪ মিনিট।
(The above story first appeared on LatestLY on Mar 18, 2024 10:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

