Poila Boishakh 2021 Wishes: পয়লা বৈশাখে বাড়ি বসেই শুভ নববর্ষ-র শুভেচ্ছা পাঠান এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে

এবছর ১৫ এপ্রিল, ২০২১ দুই বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পালিত হবে নববর্ষ। পয়লা বৈশাখ (Poila Boisakh) বা পহেলা বৈশাখ (Pohela Boisakh OR Bengali New Year) বাংলা পঞ্জিকার প্রথম মাস, বৈশাখের ১ তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ পালিত হয়। বাঙালিদের সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত হয় ১-লা বৈশাখ।

সকলকে জানাই, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা (File Photo)

Poila Boishakh OR Pohela Boishakh 2021 Wishes in Bengali: এসো হে বৈশাখ এসো, এসো। যাবতীয় জরা, জীর্ণতা, গ্লানি কাটিয়ে নতুন বছরে পা। ১৪২৮-কে স্বাগত জানানোর পালা। ১৪২৭-র শুরুটাই হয়েছিল করোনার দাপটে। বছর শেষে নতুন বছরে পদার্পণ, তবুও করোনা দাপট এখনও অবিচল। প্রিয়জন হারানোর শোক, অসুস্থতা, বিশ্বব্যাপী এই মারণ ভাইরাসকে মুক্তি দিয়ে স্বস্তি আসুক নতুন বছরে, এমনটাই কাম্য।

এবছর ১৫ এপ্রিল, ২০২১ দুই বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পালিত হবে নববর্ষ। পয়লা বৈশাখ (Poila Boisakh OR Bengali New Year) বাংলা পঞ্জিকার প্রথম মাস, বৈশাখের ১ তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ পালিত হয়। বাঙালিদের সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত হয় ১-লা বৈশাখ।

এবছরটাও বিশ্বজুড়ে মারণ করোনাভাইরাস (Coronavirus) মহামারীর প্রকোপে সমস্ত ম্লান হয়ে রয়েছে। বাংলাদেশজুড়ে চলছে লকডাউন। সকলকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। সঙ্গবদ্ধভাবে যেকোনো অনুষ্ঠান করা বন্ধ রাখা হয়েছে। তাই এবারেও নতুন বছর বাড়িতেই কাটাতে হবে। পরিবার, পরিজনের সঙ্গে। তাই লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) আপনাদের জন্য নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে নিন পরিবার ,পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে। আর বাড়িতেই আনন্দ করে নতুন বছরের আগমন করে নিন।

শুভ নববর্ষ ১৪২৮ (File Photo)

 

এসো হে বৈশাখ এসো, এসো/ শুভ নববর্ষের শুভেচ্ছা (File Photo)

 

স্বাগতম, সুস্বাগতম বাংলা নববর্ষ (File Photo)

 

স্বাগত ১৪২৮/ শুভ নববর্ষ (File Photo)

করোনা বিধি মেনে এই দিনটিতে মিষ্টিমুখ, বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ করুন। এই দিনটিতে আলপনা এঁকে, বাড়ির লক্ষ্মীকে পুজো করা হয়। বাঙালিরা নতুন পঞ্জিকা কেনে। বাংলা ক্যালেন্ডার কেনে। একে অন্যের বাড়ি গিয়ে আনন্দ-মজার মধ্যে দিয়ে দিনটি কাটায়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement