Islamic New Year 2022 Wishes: হিজরি নববর্ষ ১৪৪৪ ও মহরম উপলক্ষে বন্ধুবান্ধব, পরিজন, আত্মীয়স্বজনদের Message, WhatsApp Stickers, Messenger-র মাধ্যমে শেয়ার করে নিন এই শুভেচ্ছাপত্রগুলি
ইসলামি হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস পবিত্রতম মাসগুলির একটি। প্রসঙ্গত, প্রাক্-ইসলাম পশ্চিম এশিয়াতেও কিছু কিছু মাসকে পবিত্র বলে মনে করা হত এবং সেই সব মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। ইসলামী বিধিবিধান প্রতিপালন ও পরিকল্পিত সন গণনার প্রয়োজনেই মূলত হিজরি সনের (Hijri Year) উদ্ভব ঘটে। জীবন সময়ের সমষ্টি। সময়কে মানুষের প্রয়োজনে ব্যবহারোপযোগী করে মহান আল্লাহতায়ালা প্রাকৃতিকভাবে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। যেমন-দিন, রাত,মাস, বছর ইত্যাদি। বছরকে আমরা সাল বা সন বলি। বছর শব্দটির মূল হলো বরস যা একটি উর্দু শব্দ। সাল শব্দটি ফারসি এবং সন শব্দটি আরবি। বাংলায় বর্ষ, বৎসর ও অব্দ ব্যবহৃত হয়।
মহরম (Muharram) ও হিজরি ১৪৪৪ নববর্ষ (Hijri New Year 1444) উপলক্ষে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে শুভেচ্ছা জানিয়ে এই শুভেচ্ছাপত্রগুলি পাঠান।





(The above story first appeared on LatestLY on Jul 29, 2022 07:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

