International Gita Conference In Kurukshetra: 'ভগবদ গীতার বাণী, ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য সর্বজনীন পথপ্রদর্শক হিসেবে কাজ করে' কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা সম্মেলন-এ বললেন রাজনাথ সিং

International Gita Conference In Kurukshetra: 'ভগবদ গীতার বাণী, ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য সর্বজনীন পথপ্রদর্শক হিসেবে কাজ করে' কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা সম্মেলন-এ বললেন রাজনাথ সিং
Rajnath Singh (Photo Credit: X)

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভগবদ গীতার বাণী,  ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য  সর্বজনীন পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তিনি গতকাল  হরিয়ানার কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা সম্মেলনে বলেন এই ধর্মগ্রন্থটি বিভিন্ন প্রজন্মের জীবন গঠনেরপাশাপাশি যুবসমাজকেও অনুপ্রাণিত করেছে।

৫ হাজারের বছরেরও বেশি সময় ধরে গীতার শিক্ষা মানব সমাজকে উন্নতির পথে চালিত করছে বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী ।  পহেলগাম সাম্প্রতিক জঙ্গি হামলার উল্লেখ করে শ্রী সিং বলেন, ভারত শান্তির পক্ষে থাকলেও, অপারেশন সিন্দুরের মাধ্যমে  সন্ত্রাসবাদীদের যোগ্য প্রত্যুত্তর দেওয়া হয়েছে।

বিদেশমন্ত্রক, কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় এবং কুরুক্ষেত্র উন্নয়ন বোর্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের মূল ভাবনা স্বধর্ম – কর্তব্য , শান্তি , সদিচ্ছার  প্রতি  নিষ্ঠা এবং  স্বদেশী মানসিকতা।  

এদিকে, বিদেশ মন্ত্রী  ডঃ সুব্রমনিয়াম জয়শঙ্কর বলেছেন, ভগবদ গীতা , সঠিক পথ প্রদর্শন, অভ্যন্তরীণ শক্তি  এবং আধ্যাত্মিক বিকাশের লক্ষ্যে  চলার ক্ষেত্রে এক সর্বজনীন পথ প্রদর্শক হিসেবে কাজ করে। কুরুক্ষেত্রে দশম আন্তর্জাতিক গীতা মহোৎসবে ভাষণ দিতে গিয়ে বিদেশ মন্ত্রী আরও বলেন, গীতার বাণী প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রানিত করেছে, তাঁদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে।

বিদেশ মন্ত্রক, এই গীতা মহোৎসবকে আন্তর্জাতিক রূপ দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তার উল্লেখ করে ডঃজয়শঙ্কর জানান, এই উৎসবের জন্যে ভগবদ গীতার ২৫ টি অনূদিত সংস্করণ সংগ্রহ করা হয়েছে।

 

(The above story first appeared on LatestLY on Nov 25, 2025 08:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).