Horoscope: আজ শনি পক্ষে না বিপক্ষে ? জেনে নিন রাশিফল

আজ শনিবার। সপ্তাহান্তের শেষ দিনটা কেমন যাবে জেনে নিন। রাশিফলের খুঁটিনাটি রইল আপনার জন্য ।

Horoscope: আজ শনি পক্ষে না বিপক্ষে ? জেনে নিন রাশিফল
দৈনিক রাশিফল। (File Image)

১৫ জুন, ২০১৯: আজ শনিবার। সপ্তাহান্তের শেষ দিনটা কেমন যাবে জেনে নিন। রাশিফলের(Horoscope) খুঁটিনাটি রইল আপনার জন্য ।

মেষ

ভাল মন্দ মিশিয়ে কাটবে আপনার দিন। আজ আপনি নতুন কোনও গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বুদ্ধি করে করতে হবে। পারিবারিক দিকে সুখ, শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। ব্যবসায় খুব ভাল খবর পাবেন।

বৃষ

দিনটি বিশেষ ভাল যাবে না। পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। চাকরিক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। বৈদেশিক ব্যবসা বানিজ্যে কিছু বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। আরও পড়ুন: ডাক্তারদের তৈরি করা অচলাবস্থায় কেমন আছেন নাগরিকরা, রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

 

মিথুন

শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হবে। সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে। অংশিদারী কাজে আশানুরুপ সাফল্য আসবে না। বাড়িতে পরিজনের সমাগম বাড়তে পারে। পুলিশ প্রশাসনের কোনও ব্যক্তির সঙ্গে ঝামেলা হতে পারে। শেয়ার ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা রয়েছে।

কর্কট

আর্থিক ব্যাপারে একটু চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা হতে পারে। বাড়িতে কোনও দূরের অতিথি আসতে পারে। আপনার পরিবারের সদস্যের শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তা থাকবে।

সিংহ

খুব ভাল না হলেও খুব খারাপও কাটবে না দিনটা। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম। প্রেমের বিষয়ে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। শিল্পীদের কাজে কর্মে বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে । সম্পত্তির ব্যাপারে কোনও চাপ আসতে পারে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তি হতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি আসার সম্ভাবনা।

কন্যা

কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ। শরীরের কোনও ক্ষতের ব্যাপারে খরচ বৃদ্ধি।

তুলা

শনি চন্দ্রর প্রভাবে কাজে কর্মে বিভ্রাটের শঙ্কা দেখা দেবে। ছোট ভাই বোনকে নিয়ে সমস্যা হতে পারে। সাংবাদিক ও সাহিত্যিকদের জন্য দিনটি ভাল যাবে না। পুস্তক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে অপ্রত্যাশিত বাধা বিপত্তি দেখা দিতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে।

বৃশ্চিক

সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় আসছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আজ বৃশ্চিক রাশির দিনটি মিশ্র যাবে।

ধনু

ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। ব্যবসায়ীক কাজের জন্য দিনটি ভাল। ঠিকাদারী বা কনস্ট্রাকশন ব্যবসায় অনাকাঙ্খিত বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে।

মকর

মকর রাশির জাতক জাতিকার দিনটি মোটের ওপর ভাল যাবে না। ব্যয় বাড়বে। প্রবাসীরা কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন। ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলায় পড়তে পারেন। কোনও আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলে তাতে বাধা আসতে পারে।

কুম্ভ

চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। শরীর বেশি ভাল নাও থাকতে পারে। বায়ুর প্রকোপ বৃদ্ধি ও মুত্রাশয় ঘটিত রোগে অধিক ক্লেশ ভোগের আশঙ্কা আছে। চলাফেরায় সাবধানতা অবলম্বন বিশেষ জরুরি। পারিবারিক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে।

মীন

মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। কোনও সুন্দরী মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। পুরনো ঋণ শোধ হওয়ার জন্য আনন্দ। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে।

(The above story first appeared on LatestLY on Jun 15, 2019 02:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).