Durga Puja 2019: আজ তৃতীয়া, বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে মাকে ঘরে আনার প্রস্তুতি তুঙ্গে
আজ তৃতীয়া। দেবীপক্ষের তৃতীয় দিন। সকাল থেকেই পুজো পুজো আমেজ। বৃষ্টির দাপট কমে শহর ছেয়েছে ঝলমলে রোদে। আকাশে পেঁজা তুলোর মেঘেদের খেলা। বাঙালির মুখে চওড়া হাসি। তবে ষষ্ঠী থেকে দশমী আকাশের মন মেজাজ আবার কেমন থাকবে তা নিয়ে আশঙ্কা এখনও থেকেই যাচ্ছে। আর দু' দিন পরেই স্কুল, কলেজগুলিতে পড়বে ছুটির তালা। বৃষ্টির জন্য পুজোর আটকে থাকা কাজগুলি চটজলদি সেরে নিচ্ছে পুজো কমিটিগুলি।
কলকাতা, ১ অক্টোবর: Durga Puja Tritiya: আজ তৃতীয়া। দেবীপক্ষের (Devipaksha) তৃতীয় দিন। সকাল থেকেই পুজো পুজো আমেজ। বৃষ্টির দাপট কমে শহর ছেয়েছে ঝলমলে রোদে। আকাশে পেঁজা তুলোর মেঘেদের খেলা। বাঙালির মুখে চওড়া হাসি। তবে ষষ্ঠী থেকে দশমী আকাশের মন মেজাজ আবার কেমন থাকবে তা নিয়ে আশঙ্কা এখনও থেকেই যাচ্ছে। আর দু' দিন পরেই স্কুল, কলেজগুলিতে পড়বে ছুটির তালা। বৃষ্টির জন্য পুজোর আটকে থাকা কাজগুলি চটজলদি সেরে নিচ্ছে পুজো কমিটিগুলি।
মণ্ডপে মণ্ডপে ঠাকুর আনার তোড়জোড়। কুমোরপাড়ার শিল্পীদের শেষ তুলির টান। ধীরে ধীরে খালি হচ্ছে কুমোরটুলির ষ্টুডিও। আগামী দিনে বৃষ্টির আশঙ্কা থাকায় আজ থেকেই প্যান্ডেল হপিংয়ে নামবে অনেকেই। মহালয়ার আগের থেকেই উদ্বোধন হয়ে গেছে বহু পুজো মণ্ডপের। বড় বড় পুজো প্যান্ডেলগুলি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে দর্শনার্থীরা শুরু করে দিতেই পারেন প্যান্ডেল হপিং। প্রবল ব্যস্ততা ফল- ফুল- সবজি বাজারে। ময়রাদের ব্যস্ততাও কিছু কম নয়। আরও পড়ুন, দুর্দান্ত অফার! এই পুজোয় Redmi K20, Redmi Note 7 Pro, Redmi 7A-এর মত স্মার্টফোনগুলিতে অবিস্মরণীয় ছাড়
আজ রৌদ্রোজ্জ্বল আকাশ দেখে কলকাতা ও শহরতলির মন উৎফুল্ল। পুজোর বাজারও জমে উঠেছে। পুজোর বাজারের শেষদিনগুলি যাতে রৌদ্রজ্বল থাকে এই কামনাই করছেন ব্যবসায়ীরা। তবে উত্তরবঙ্গে এখনো বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আগামী কটা দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার খানিকটা উন্নতি হতে পারে। আজ, মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গা থেকে রোদ ওঠার খবর এল। তবে দক্ষিণবঙ্গে সুখবর এলেও উত্তরবঙ্গের জন্য আশার খবর খুব একটা থাকছে না। আগামী ৮ থেকে ১০ তারিখের পর পাকাপাকিভাবে বিদায় নিতে পারে বর্ষা।
(The above story first appeared on LatestLY on Oct 01, 2019 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

