Dr BR Ambedkar Jayanti 2022: ভারতের সংবিধানের জনক ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিনের ইতিহাস ও তাৎপর্য
ভীমরাও রামজি আম্বেদকর এমনিতে বাবাসাহেব আম্বেদকর হিসেবেই সর্বজনবিদিত। একাধারে তিনি ছিলেন ভারতীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং আইনজ্ঞ।
ভীমরাও রামজি আম্বেদকর এমনিতে বাবাসাহেব আম্বেদকর হিসেবেই সর্বজনবিদিত। একাধারে তিনি ছিলেন ভারতীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। বিশ্ব জানে ড. বি.আর. আম্বেদকর (Dr BR Ambedkar Jayanti 2022) একজন বিশিষ্ট দলিত নেতা যিনি সংবিধান পরিষদের বিতর্কে থেকে ভারতের সংবিধানের খসড়া কমিটির নেতৃত্ব দিয়েছিলেন। নারীর অধিকার ও শ্রমিকের অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন আম্বেদকর। গরিব মাহার পরিবারে এই প্রণম্য সমাজকর্মীর জন্ম ১৮৯১ সালের ১৪ এপ্রিল। দলিতদের সমানাধিকার দেওয়ার লক্ষ্য়ে নিরন্তর লড়াই করে গিয়েছেন বাবাসাহেব আম্বেদকর। ভীম জয়ন্তী হিসেবে আঞ্চলিকবাবে বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন পালিত হয়। দেশবাসীকে উন্নয়নের প্রগতির পথের অনুসারী করতেই যেন এই দিনের উদযাপন।
ভীম জয়ন্তীর ইতিহাস
আম্বেদকরবাদী সমাজকর্মী জনার্দন সদাশিব রানাপিসে ১৯২৮ সালে ভীম জয়ন্তীর উদযাপন শুরু করেছিলেন। সেই থেকে আম্বেদকরের জন্মদিবসটি দেশের ২৫টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে। জন্মসূত্রে অন্ত্যজ শ্রেণির পরিবারে প্রতিপালিত হওয়ার জন্য শৈশব থেকেই নানবিধ বৈষম্যের শিকার হতে হয়েছে তাঁকে। প্রথাগত শিক্ষা সম্পন্ন করার পর আরও বিভিন্ন ধরনের শিক্ষায় নিজেকে তৈরি করেছিলেন আম্বেদকর। এরমধ্যে তাঁর ডক্টরেট ডিগ্রি অন্যতম। তিনিই প্রথম ভারতীয় যিনি বিদেশ থেকে অর্থনীতিতে ডক্টরেট করেছেন। ভারতের বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থার উন্নতিতে আজীবন কাজ করে গিয়েছেন এই বরেণ্য মানুষটি। দশজুড়ে তাঁর জন্মদিনটি 'সমতা দিবস' হিসেবে পালিত হয়।
আম্বেদকর জয়ন্তীর তাৎপর্য
নতুন দিল্লির সংসদ ভবনে আম্বেদকর জয়ন্তী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি-সহ দেশের শীর্ষনেতা, কর্তাব্যক্তিরা। বাবাসাহেব আম্বেদকরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশবাসী কৃষিক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, শিল্পে উন্নয়নের গতি এনেছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য বাবাসাহেবের কর্মকাণ্ডকে স্বীকৃতি জানাতে তাই ভীম জয়ন্তী উদযাপনে দেশজুড়ে সবথেকে বেশি তৎপরতা দেখা যায় দলিত, অন্ত্যজ শ্রেণি ও শ্রমিকদের মধ্যে।
(The above story first appeared on LatestLY on Apr 04, 2022 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

