Chandra Grahan 2024: ২০২৪ সালের সেপ্টেম্বরে কবে চন্দ্রগ্রহণ? জেনে নিন চন্দ্রগ্রহণের দিনক্ষণ এবং প্রভাব...
২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ হবে সেপ্টেম্বর মাসে, এটি হবে আংশিক চন্দ্রগ্রহণ হবে, যার প্রভাব পড়বে গোটা বিশ্বে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, চন্দ্রগ্রহণ একটি অশুভ ঘটনা। ২০২৪ সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ হবে ভাদ্র পূর্ণিমায় অর্থাৎ ১৮ সেপ্টেম্বর। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন সূর্যের আলো চাঁদে পৌঁছায় না, যাকে বলা হয় চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী, সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণের সময় শুরু হবে ১৮ সেপ্টেম্বর সকাল ০৬:১১ মিনিটে এবং শেষ হবে সকাল ১০:১৭ মিনিটে। মোট ৪ ঘন্টা ৬ মিনিট ধরে চলবে এই গ্রহণ।
চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ৯ ঘন্টা আগে শুরু হয় সূতক সময়। এই সময়কালে ধর্মীয় আচার-অনুষ্ঠান করা হয় না, তবে, ১৮ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান না হওয়ার কারণে সূতক সময়ও বৈধ হবে না। জ্যোতিষ শাস্ত্র মতে, যে গ্রহণ খোলা চোখে দেখা যায় তাকেই সূতক কাল বলে মনে করা হয়। সেপ্টেম্বরে চন্দ্রগ্রহণের জন্য সূতক পালন করা হবে না কারণ দিনের বেলায় হওয়ায় খোলা চোখে দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ।
২০২৪ সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর-দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আর্কটিক, অ্যান্টার্কটিকা এবং আটলান্টিক মহাসাগরে। এই চন্দ্রগ্রহণটি প্রভাবিত করবে সমস্ত রাশির মানুষকে, তবে কিছু রাশির মানুষের উপর দেখা যেতে পারে এই চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব। এই সময়ে সতর্ক থাকতে হবে কর্কট রাশি এবং মকর রাশির মানুষদের।
(The above story first appeared on LatestLY on Sep 03, 2024 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

